
সেলিম মাহবুব,সিলেট:
সিলেট জেলার গোয়াইনঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে ২৬৫ বস্তা আমদানি নিষিদ্ধ ভারতীয় চিনির চালানসহ এক চোরাকারবারিকে আটক করা করেছে। বর্ষাকালে
চোরাকারবারিরা সকল এলাকায় রোড পরিবর্তন করেছে আগে ট্রাক, পিকআপে করে চিনি, পিয়াজও কসমেটিকস বিভিন্ন স্থানে নিয়ে যেতো। বর্তমানে সীমান্ত এলাকা থেকে নৌ-পথে পাচার হচ্ছে ভারতীয় চোরাই পন্য। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার ৫ জুলাই সকালে নৌকা যোগে পাচারের প্রস্তুতিকালে পশ্চিম জাফলং ইউনিয়নের প্রতাপপুর গ্রাম থেকে ভারতীয় চিনির চালান সহ এক অপরাধীকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। আটক অপরাধীর নাম আবুল হায়াত (৩০)।সে লুনি হাওর গ্রামের আবদুল ওয়াহিদের পুত্র বলে জানাগেছে। এসময় পুলিশ ২টি নৌকা ও ২৬৫ বস্তা আমদানি নিষিদ্ধ ভারতীয় চিনি উদ্ধার করে জব্ধ করেছে। জব্ধ কৃত চিনির আনুমানিক বাজারমূল্য ১৩ লক্ষ ২৫ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে। অভিযানের সময় আরো কয়েকজন চোরাকারবারি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম পিপিএম জানান চোরাকারবারি একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরো ৫-৬ জনের বিরুদ্ধে থানায় মামলা (নং ৪) দায়ের করা হয়েছে।
Leave a Reply