1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী লায়ন আব্দুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান-গাজীপুর সংবাদ  ভাণ্ডারিয়ায় ইউএনওর অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ইসলামিয়া মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা-গাজীপুর সংবাদ  পটুয়াখালীর দক্ষিণ সবুজ বাগে ভয়াবহ অগ্নিকাণ্ডে টিনশেড ঘর ভস্মীভূত, নিঃস্ব ৪টি পরিবার!-গাজীপুর সংবাদ  খুলশীর ওসি সিটিএসবিতে বদলি:মেয়র’র অভিযোগ-গাজীপুর সংবাদ  ছাতক প্রেসক্লাবে সংবাদ সম্মেলন-গাজীপুর সংবাদ  মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, সাগর ছাড়ছেন জেলেরা-গাজীপুর সংবাদ  Migliori Siti Slot Online AAMS per il 2026: un confronto tra i casinò più WIPC-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হলেন শ্রীলঙ্কার সাংবাদিক নেতা রাঙ্গা বান্দারানায়েকে-গাজীপুর সংবাদ  শরীফপুরে চেয়ারম্যান পদপ্রার্থী হারুন অর রশীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  Best Online Poker Sites Australia: ensuring fast payouts and secure transactions

পটুয়াখালীতে প্রান্তিক জনগোষ্ঠীর দৃষ্টি সুরক্ষায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১৬৪ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে জলবায়ু বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত ও সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর দৃষ্টি সুরক্ষায় পটুয়াখালীতে সাড়ে তিন শতাধিক জনকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, ঔষধ ও চশমা বিতরণ এবং ২৫ জনকে ছানী ও ৬ জনকে নেত্রনালী অপারেশন করানো হয়েছে।

সোমবার (০৯ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের মুনতাকা নাওয়াল মানহা টেকনিক্যাল ইনস্টিটিউটে এই কর্মসূচির আয়োজন করে পটুয়াখালী ইয়ুথ ফোরাম।

মুনতাকা নাওয়াল মানহা টেকনিক্যাল ইনস্টিটিউট, পিডিও (পিচ ফর ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ও স্ট্যান্ডার্ড চার্টার্ড পিএলসি এর সহযোগিতায় এবং ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতালের ব্যবস্থাপনায় এ ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন হাসপাতালের মেডিকেল অফিসার ইমাম রাগিব (এমবিবিএস)

এসময় পটুয়াখালী ইয়ুথ ফোরামের সভাপতি হাসিবুর রহমান, নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম, ক্যাম্প অর্গানাইজার কাজী মিজানুর রহমান, ইউপি সদস্য বাবুল হাওলাদারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

হাসিবুর রহমান বলেন, “আমরা সব সময়ই টেকসই পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ ও বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের সহায়ক কর্মসূচি পালন করি। এছাড়াও সরকারি চলমান সেবাসমূহে মানুষের দাড় গোড়ায় পৌছে দিতে তথ্যের অবাধ প্রচার, দারিদ্র্যতা হ্রাস, লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তনে ঝুঁকি পূর্ণ জনগোষ্ঠীকে সচেতনতা বৃদ্ধি ও তাদের অভিযোজন ক্ষমতা উন্নয়নে কর্মসূচি বাস্তবায়ন করছি। আমাদের সকল কর্মসূচী অন্তত ফলপ্রসূ ও টেকসই যা মানুষের শারিরীক, মানসিকতার উন্নয়ন ও অর্থনৈতিক পরিবর্তন ঘটাতে সহযোগিতা করে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com