1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
গজারিয়া ৮ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের মাদক কারবারি গ্রেপ্তার-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে কৃষি কর্মকর্তাকে বেধরক পারপিট,মামলা দায়ের, তিন সদস্যের তদন্ত কমিটি-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পানিতে ডুবে নিহতের পরিবার পেল আর্থিক সহায়তা-গাজীপুর সংবাদ  সুবর্ণচরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত-গাজীপুর সংবাদ  “সংকটাপন্নে—খালেদা জিয়ার পাশে থাকতে ঢাকায় রওনা জোবাইদা রহমান”-গাজীপুর সংবাদ  সুবর্ণচরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি-গাজীপুর সংবাদ  ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ ৪ কর্মকর্তার বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  মজিদিয়া ফুলতলী দারুল কিরাত মডেল মাদরাসার কার্যক্রম সংক্রান্তে ও নতুন অফিসরুম উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।-গাজীপুর সংবাদ  জামালপুরে সাংবাদিক ও দলিল লেখকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা বাতিল ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় দাঁড়ি পাল্লার সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

যাদুকাটা নদীতে চাঁদাবাজি ও ড্রেজার বন্ধে সমাবেশ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১০৪ টাইম ভিউ

তাহিরপুর সুনামগন্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে বালু মহাল থেকে রিয়েলিটির নামে নৌকা থেকে চাঁদাবাজি,ড্রেজার বন্ধে এবং নদীর পাড় কাটা বন্ধ করা ও আনোয়ারপুর ব্রীজ রক্ষায় সমাবেশ অনুষ্ঠিত।

সোমবার (১২ই আগষ্ট)বিকাল ৪ টার দিকে আনোয়ারপুর বাজারে প্রাঙ্গণে সমাবেশ করেছেন বালি-পাথর শ্রমিক,ছাত্র জনতা।

সভায় বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপি সহ-সভাপতি আনিসুল হক, সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল।
সুনামগঞ্জ জেলা বিএনপি যুগ্ম সম্পাদক ও তাহিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলী,সুনামগঞ্জ জেলা বিএনপি সহঃ দপ্তর সম্পাদক মেহেদী হাসান উজ্জল,উপজেলা শ্রমিকদল সভাপতি ফেরদৌস আলম,বালিজুরী ইউনিয়ন বিএনপি সভাপতি  সাখাওয়াত হাসান।

বক্তারা বলেন, যাদুকাটা নদীর বালি মিশ্রিত পাথর কয়লা সম্পদ মাটি বালু ইজারার নামে এবং বেআইনি নৌকাঘাট ইজরার নামে একটি দুষ্ট চক্র রাতারাতি কোটি কোটি টাকা হরিলুট করে নিচ্ছে। দেশের মুল্যবান সম্পদ লুটসহ পরিবেশ মারাত্মক ক্ষতি করছে, শ্রমিক এবং ব্যবসায়ী জলুমের শিকার হচ্ছে,বিগত আওয়ামিলীগ সরকার খনিজ সম্পদ বালু পাথর সমৃদ্ধ যাদুকাটা নদী কিছু অংশকে বেআইনি ভাবে মাটি বালু আইন ২০১০ / ১১ প্রয়োগ করে ইজারা দেয় এতে শুধু মাটি বালু উত্তোলন করার কথা থাকলেও ইজারাদাগন বেআইনি ভাবে বালু ও মিশ্রিত পাথর উত্তোলনের মাধ্যমে উচ্চ হারে রয়েলেটি আদার করে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। ইজারাকৃত এলাকার বাহিরে খনিজ সম্পদ মন্ত্রনালয়ের গেজেট ভুক্ত এলাকায় বালি মিশ্রিত পাথর উত্তোলন করছে। নদীর পাড় কেটে হাট বাজার গ্রাম ধ্বংস করা হচ্ছে। পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক  ক্ষতিকর ড্রেজারের মাধ্যমে বালি পাথর উত্তোলন হয়। সরকার নির্ধারিত রয়েলিটি আদায়ের তিন গুন বেশি জুলুম করে আদায় করা হচ্ছে।অনতিবিলম্বে এসব বন্ধ করে ব্যাবসায়ীদের ব্যাবসা করার সুযোগ করে দেওয়া হউক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com