1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১০ মে ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে ৪ বাংলাদেশি ভারতে অনুপ্রবেশের সময় বিজিবি’র হাতে আটক-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১৪১ টাইম ভিউ

হুমায়ুন কবির,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা  সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় ৩ টি মোটরসাইকেলসহ ৪ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। সোমবার (২৬ আগস্ট) দুপুরে দিনাজপুর সেক্টরের অধীনস্থ দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) তাদের আটক করে। আটককৃরা হলেন, দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার রুইগাও গ্রামের নরেন্দ্রর ছেলে শ্রী হরিদাস চন্দ্র, দরিয়ালপুর গ্রামের দিলিপ রায়ের ছেলে শ্রী পদন চন্দ্র রায়, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার দস্তনপুর গ্রামের শ্রী পুর্পুল্ল রায়ের ছেলে শ্রী জীবন রায় ও বেলচুয়া গ্রামের হরমন রায়ের ছেলে শ্রী শুভ রায়। ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোয়েন্দা সূত্রে আমরা জানতে পারি, পীরগঞ্জ উপজেলার দানাজপুর বিওপি এলাকায় একটি গুজব ছড়ানো হয়েছে যে, ভারতের অভ্যন্তরে প্রবেশের জন্য বিএসএফ কাঁটাতারের বেড়ার গেট উন্মুক্ত করে দিয়েছে। তিনি বলেন, গুজবের পরিপ্রেক্ষিতে বিভিন্ন এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তত ১০০ জন ২০/৩০টি মোটরসাইকেলসহ ঘটনাস্থলে জমায়েত হয়েছে।পরে আমরা ঘটনাস্থলে পৌঁছলে উপস্থিত সংখ্যালঘু সম্প্রদায়ের সবাই বিভিন্ন দিকে পালিয়ে যায়। এ সময় আমাদের টহলদল-ইন্ধনদাতাসহ ৪ জনকে ৩ টি

মোটরসাইকেলসহ আটক করতে সক্ষম হই। আহসানুল ইসলাম আরও বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আটক ৪ জনকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com