1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে মারা গেছে  দুই শিক্ষার্থী-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৬ টাইম ভিউ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও।।

ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত শিক্ষার্থীর হলেন- ৭ বছরের আদিত্য ও ১২ বছর জান্নাত। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। নিহত জান্নাত সদর উপজেলার দানারহাট সৈয়দপুর গ্রামের জাকিরুল ইসলামের মেয়ে ও আদিত্য ইয়াকুবপুর গ্রামের সনাতনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, জান্নাত রাতে বাড়িতে ঘুমিয়ে ছিল। হঠাৎ রাত ১২টার পর সাপ কামড়ে দেয়। এতে ব্যথা অনুভব করে সে। পরে ধীরে ধীরে সারা শরীরে বিষ উঠে যায়। হাসপাতালে নেয়ার পথেই মারা যায় জান্নাত। সে সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়তো। অন্যদিকে, আদিত্যকেও ঘুমন্ত অবস্থায় সাপ কামড়ে দেয়। এ সময় বেশ কয়েকবার বমি করে সে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসক। দিনাজপুর নেয়ার পথেই সেও মারা যায়। আদিত্য ওই ইউনিয়নের কালুক্ষেত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। এ বিষয়ে সদর উপজেলার নির্বাহী অফিসার বেলায়েত হোসেন জানান, দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর শুনেছি। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু কাম্য নয়। সবাইকে আরো সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com