1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

ছাতকে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮০ টাইম ভিউ

সেলিম মাহবুব:

ছাতকে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ কর্মসূচির আওতায় এসব সার-বীজ বিতরণ করা হয়। বৃহস্পতিবার বিকেলে উপজেলা কৃষি অফিস চত্বর থেকে আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে সার-বীজ তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তাফা মুন্না। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, উপসহকারী কৃষি কর্মকর্তা বিদ্যুৎ তালুকদার, পিংকু সরকার, জহিরুল ইসলাম, মাশরুফ আহমেদ সহ উপকারভোগী কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলার কালারুকা, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও, চরমহল্লা ও ছাতক সদর ইউনিয়নের ১শ’ জন কৃষকের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। পর্যাক্রমে সকল ইউনিয়নের কৃষকদের মাঝে এসব সার ও বীজ বিতরণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com