সিলেট প্রতিনিধি
এককোটি ৮০ লক্ষ টাকার ভারতীয় চোরাইপণ্য বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অভিযানে আটক করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,মঙ্গলবার (১৫ অক্টোবর) ৪৮ বিজিবির অভিযানের কথা। বিজ্ঞপ্তিতে বলা হয় ১৪ ও ১৫ ই অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবির অধিনস্হ সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তবর্তী বিজিবির টহল দল পৃথক পৃথক অভিযান পরিচালিত হয়।
এ সময় দুইদিনের অভিযানে ভারতীয় শাড়ী ৩৬৯ পিছ, লেহেঙ্গা ৭ পিস,সানগ্লাস ৪০৯৯ পিছ,চিনি ১৬৪০০ কেজি,আপেল ২৮৫০ কেজি,মহিষ ৯টি, গরু ৪৩ টি, বিড়ি -৯৮০ পেকেট, ও বাংলাদেশী রসুন -৮৮০ কেজি আটক করা হয়।এই সকল মালামাল পরিবহন কাজে নিয়োজিত একটি ডিআই পিকআপ ও পাথর উত্তোলন কারী ৭টি নৌকা আটক করা হয়েছে।
উল্লেখ্য বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ হাফিজুর রহমান পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা মোতাবেক সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় অভিযান পরিচালিত হয়েছে। তিনি বলেন আটককৃত মালামাল গুলো বিধি মোতাবেগ প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।