1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম:
গজারিয়া ৮ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের মাদক কারবারি গ্রেপ্তার-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে কৃষি কর্মকর্তাকে বেধরক পারপিট,মামলা দায়ের, তিন সদস্যের তদন্ত কমিটি-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পানিতে ডুবে নিহতের পরিবার পেল আর্থিক সহায়তা-গাজীপুর সংবাদ  সুবর্ণচরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত-গাজীপুর সংবাদ  “সংকটাপন্নে—খালেদা জিয়ার পাশে থাকতে ঢাকায় রওনা জোবাইদা রহমান”-গাজীপুর সংবাদ  সুবর্ণচরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি-গাজীপুর সংবাদ  ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ ৪ কর্মকর্তার বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  মজিদিয়া ফুলতলী দারুল কিরাত মডেল মাদরাসার কার্যক্রম সংক্রান্তে ও নতুন অফিসরুম উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।-গাজীপুর সংবাদ  জামালপুরে সাংবাদিক ও দলিল লেখকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা বাতিল ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় দাঁড়ি পাল্লার সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

অন্তর্বর্তীকালীন সরকারের উন্নয়ন কর্মযজ্ঞ বাস্তবায়নে পটুয়াখালী সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১১৪ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুল্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং এ অন্তর্বর্তীকালীন সরকারের উন্নয়ন কর্মযজ্ঞ বাস্তবায়নে সর্বস্তরের জণগনের সহযোগীতা নিশ্চিত করনের লক্ষ্যে পটুয়াখালী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, গণমাধ্যমকর্মী, শিক্ষকবৃন্দ, সামাজিক সাংগঠন, এনজিও, ছাত্র প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহষ্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১০ টায় সদর উপজেলার বাঁধনহারা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা জামান উর্মি এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অন্তর্বর্তী সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য এবং করনীয় সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী সদরস্থ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ সাকিব সাইফ, সহকারী কমিশনার (ভূমি) চন্দন কর, সদর থানার নবাগত অফিসার্স ইনচার্জ(ওসি) ইমতিয়াজ আহম্মেদ।

অধ্যক্ষ আমিনুল ইসলাম সিরাজ’র উপস্থাপনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক গণদাবী’র সম্পাদক গোলাম কিবরিয়া, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, সদর উপজেলা জামায়াতের আমীর মো. হাবিবুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল জলিল, মাওলানা আবুল হাসান বোখারী, গণ অধিকার পরিষদের নেতা মো. শাহীন, লাউকাঠি ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াচ বাচ্চু, জামায়াতে ইসলামীর সাংস্কৃতিক কেন্দ্রের সম্পাদক এ্যাড. আবু সাঈদ খান, হাফেজ আলমগীর, নারী উন্নয়ন কর্মী মাহফুজা ইসলাম, সামাজিক সংগঠন কর্মী আহম্মেদ কাওসার, সদর উপজেলা ছাত্র শিবির নেতা জোবায়ের হোসেন, ছাত্র রিফায়েত কবির প্রমুখ।

বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের সকল উন্নয়ন ও সংস্কার কাজে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে শান্তি- শৃংঙ্খলা রক্ষার দায়িত্ব পালনে সবাইকে সহযোগিতা করার আহবান জানান। সভায় উপজেলা পর্যায় সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, গণমাধ্যমকর্মী, শিক্ষকবৃন্দ, সামাজিক সংগঠন, এনজিও, ছাত্র প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com