1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

ছাতকের চরমহল্লায় দু’পক্ষের সংঘর্ষে মহিলা সহ আহত-৩০-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৩৯ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতক:

ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের কেজাউরা গ্রামের দু” পক্ষের সংঘর্ষে আত্মীয়-স্বজন, মহিলা সহ অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৬ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার ২৩ অক্টোবর দুপুরে কেজাউরা গ্রামের তৈয়ব আলীর পুত্র সামছ উদ্দিন ও উস্তার আলীর পুত্র সিরাজ উদ্দিন পক্ষদ্বয়ের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দু’পক্ষের মধ্যে দীর্ঘ দিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। তাদের দু’ পক্ষের মধ্যে একাধিক মামলা মোকদ্দমাও রয়েছে। বুধবার সকালে সামছ উদ্দিন পক্ষের মঈন উদ্দিনের উপর রাস্তায় হামলা করেছে সিরাজ উদ্দিনের ছেলেরা। এ নিয়ে দুপুরে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। গুরুতর আহত জমিরুল হোসেন (৪০), আমিরুল হক (৩৭), জসিম উদ্দিন (৪৮),খালেদ (৩৫), আব্দুস সালাম (৫০), ফারুক মিয়া (৩০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুনু মিয়া (৫৪), দেলোয়ার হোসেন (২৯) আব্দুল কাদির (৫০), তেরা বেগম (৩৫), তানভীর (২২), রাহেলা বেগম(২৫),
মঈন উদ্দিন (৫০), মাসুমা (১৮), নাজমা বেগম (৪৫), গিয়াস উদ্দিন (৬০)সহ আহতদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা প্রদান করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com