1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

বড়দল দক্ষিণ ইউনিয়ন বি এনপির কর্মী সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২৯৭ টাইম ভিউ

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) বিকাল ৩ টায় বড়দল দক্ষিণ ইউনিয়ন বি এনপির আয়োজনে কাউকান্দি বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি হাজ্বী মো. ইছাক মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলমের সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন জেলা বি এনপির সহঃ সাধারণ সম্পাদক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান জনাব জুনাব আলী, বক্তব্য রাখেন জেলা বি এনপির সহঃ দপ্তর সম্পাদক মেহেদী হাসান উজ্জল,জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস আলম আখঞ্জী, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার, জেলা যুবদল নেতা নাসির মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসান রাসেল-সহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com