1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গলাচিপা গজালিয়ায় ঈদ উপহারের চাল বিতরণ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে হেজবুত তাওহীদ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  জুড়ীতে ‘ইফতার ও জুলাই প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  জুড়ীতে জায়ফরনগর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে ইসলামী ফাউন্ডেশনের যাকাত বিতরণ,অসহায়দের পাশে মানবতার হাত-গাজীপুর সংবাদ পরিচ্ছন্ন কর্মচারীর ঈদ উপহারে রেকর্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের চমক ! চসিক ইতিহাসে প্রথম-গাজীপুর সংবাদ  সামাজিক সেবা ব্যবসা উদ্যোগ জোরদারে এসএএফই (SAFE) কমিটির আত্মপ্রকাশ ও কর্মশালা-গাজীপুর সংবাদ  হাটহাজারীতে সশস্ত্র হামলা লুটপাট হত্যাচেষ্টার অভিযোগে মামলা:ভুক্তভোগী নারী-গাজীপুর সংবাদ  পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লন্ডন সিটি যুবদলের সহ-সভাপতি সিপার রেজা-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-ড্রেন পরিষ্কার ও ময়লা অপসারণে প্রশাসনের উদ্যোগ, সচেতনতার আহ্বান ইউএনও’র-গাজীপুর সংবাদ 

পটুয়াখালীতে সরকারি কর্মচারীকে তুলে নিয়ে কুপিয়ে রক্তাক্ত করে ৩ লাখ টাকা ছিনতাই-গাজীপুর সংবাদ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১১৯ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন,স্টাফ রিপোর্টার

পটুয়াখালীতে চতুর্থ শ্রেনীর এক সরকারি কর্মচারীকে জোরপূর্বক বাইকে তুলে নির্জন স্থানে নিয়ে মারধর করে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে নগদ ৩ লাখ টাকা, মোটর বাইক ও মোবাইল ফোন নিয়ে গেছে সশস্ত্র দুর্বৃত্তরা।

ভিকটিম পটুয়াখালী সিভিল সার্জন অফিসের স্টাফ ও জেলা চতুর্থ শ্রেনীর সরকারি কর্মচারি সমিতির সভাপতি হারুন অর রশিদ। ৫ নভেম্বর বরিশালে তার ভায়রার কাছ থেকে পাওনা নগদ ৩ লাখ টাকা নিয়ে তার নিজস্ব মোটর সাইকেলযোগে ওইদিন রাত আনুমানিক ৯.১৫ মিনিট সময় পটুয়াখালীর বড় চৌরাস্তার মোড়ের দক্ষিন পাশে একটি চা দোকানে চা খেয়ে তার টাউন বহালগাছিয়া বাসার উদ্দেশ্যে তার মোটর সাইকেলে উঠার সময় ৪/৫ টি মোটর সাইকেলে ৮/১০ সশস্ত্র সন্ত্রাসী তাকে জোরপূর্বক মোটর সাইকেলে তুলে বাঁধঘাটের দক্ষিনে গ্রামীন ব্যাংক সংলগ্ন এলাকায় নিয়ে মারধর করে ৩ লাখ টাকার ব্যাগ, একটি VIV-Y-27 মডেলের একটি মোবাইল সেট ও মোটর সাইকেলটি নিয়ে যায়। পরে সশস্ত্র সন্ত্রাসীরা তাকে হেতালিয়া বাঁধঘাটের উত্তর পাশের সড়কে পশ্চিম দিকে মাদক নিরাময় ও পুর্নবাসন কেন্দ্র সংলগ্ন নির্জন জায়গায় নিয়ে হত্যার পরিকল্পনার টের পেয়ে জীবন বাঁচার জন্যে মোটর সাইকেল থেকে লাফিয়ে সেখানে রাজ্জাক এর ঘরে আশ্রয় নেয়। সন্ত্রাসীরা রাজ্জাকের ঘরে ঢুকে ৭/৮ জন সন্ত্রাসীরা তাদের হাতে থাকা ধাড়াল চা-পাতি দিয়ে উপুর্যপরি কুপিয়ে রক্তাক্ত জখম করে বীরদর্পে চলে যায়। এ সময় স্থানীয় লোকজন গুরুতর অসুস্থ হারুন অর রশিদকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।

এ ঘটনা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থানসমূহ পরিদর্শন করে সন্ত্রাসীদের আটক ও ছিনতাই হওয়া টাকা, মোটর সাইকেল ও মোবাইল উদ্ধারের কাজ চলছে বলে সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ জানান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে হাসপাতালে চিকিৎসারত ভিকটিম হারুন অর রশিদ ও তার স্বজনরা জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com