1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

সিলেটের কোম্পানীগঞ্জ যুবলীগের সাবেক সভাপতি ইকবালকে সিলেট থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৬৫ টাইম ভিউ

সেলিম মাহবুব,সুনামগঞ্জঃ

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক বৃহস্পতিবার (৭ নভেম্বর) আনুমানিক ৯টা ৪৫ মিনিটের সময় সিলেটের জালালাবাদ থানার মদিনা মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে (গত ২৬ আগষ্ট সিলেটের কোতয়ালী থানায় এফআইআর নং-২৭/৩৮২, ধারা: ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪ তৎসহ ৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০) এর মূলে পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও কোম্পানীগঞ্জ থানার ইসলামপুর গ্রামের আব্দুল মালেক আমিনের পুত্র ইকবাল হোসেন (৪৫)। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে এসএমপি সিলেট কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেন সিলেট র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com