1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
Press Release প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ ছাড়া আমার দ্বিতীয় কোনো ঠিকানা নেই      -ধর্ম উপদেষ্টা-গাজীপুর সংবাদ  দেশে সাংবিধানিক আইনি অঙ্গীকারের বিপরীতে ভয়াবহ বাস্তবতা-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে ওয়ার্কার্স পার্টি নেতা তৈমুর হোসেনের ইন্তেকাল-গাজীপুর সংবাদ  চট্টগ্রাম প্রেস ক্লাব’র অন্তর্বর্তীকালীন কমিটির নতুন কমিটি, সভাপতি-সম্পাদক কচি-মুরাদ-গাজীপুর সংবাদ  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত-গাজীপুর সংবাদ  গজারিয়া বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল-গাজীপুর সংবাদ  ছাতক থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান’র সাথে খেলাফত মজলিস উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দের সাক্ষাৎ-গাজীপুর সংবাদ  মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যার ঘটনায় সেই গৃহকর্মী গ্রেপ্তার-গাকীপুর সংবাদ  ছাতক-দোয়ারাবাজারে ঐক্যবদ্ধ বিএনপি-কে কেউ দাবিয়ে রাখতে পারবেনা——- কলিম উদ্দিন আহমেদ মিলন-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত-গাজীপুর সংবাদ 

ছাতকে নৌ-পুলিশের অভিযানে ৩৫ বস্তা ভর্তি ভারতীয় কাপড় উদ্ধার, গ্রেফতার-১-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৫০ টাইম ভিউ

সেলিম মাহবুব,সুনামগঞ্জঃ

ছাতকে নৌ-পুলিশের অভিযানে ৩৫ বস্তা ভারতীয় কাপড় উদ্ধার করা হয়েছে। রোববার (১০ নভেম্বর ) সকাল ৭.৩০ মিনিটের সময় ছাতকের পিয়াইন নদীতে টহলরত নৌ-পুলিশের একটি টিম এসব মালামাল উদ্ধার করে। এসময় মালামাল পরিবহনে ব্যবহৃত ১টি ইঞ্জিন চালিত নৌকা ও নৌকার পানি সেচের জন্য মাঝির সহায়তাকারী হোসাইন আহমদ নামের ১ কিশোরকে আটক করা হয়। হোসাইন আহমদ ইসলামপুর ইউনিয়নের লুবিয়া গ্রামের আব্দুল হেকিমের পুত্র। উদ্ধারকৃত মালামালের মধ্যে ভারতীয় শাড়ি, ত্রি-পিস এবং শীতের শাল রয়েছে। উদ্ধারকৃত মালামালের মুল্য আনুমানিক ২৩ লাখ টাকা হবে বলে পুলিশ জানিয়েছে। নৌ-পুলিশ সুত্রে জানা গেছে, প্রতিদিনের মতো নদী পথের নিরাপত্তা নিশ্চিত করতে পিয়াইন নদীতে টহল দিচ্ছিলো নৌ-পুলিশের একটি টিম। এসময় গোপন এক সংবাদের ভিত্তিতে নদীতে চলাচলরত একটি ইঞ্জিন চালিত নৌকার গতিরোধ করে নৌ-পুলিশ। নৌ-পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকার লোকজন পিয়াইন নদীর পশ্চিম তীরে নৌকা ভিড়িয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় ধাওয়া করে একজনকে আটক করে। পরে নৌকায় তল্লাশি চালিয়ে ৩৫ বস্তায় ভর্তি ভারতীয় শাড়ি, ত্রি-পিস এবং শাল উদ্ধার করে। ছাতক নৌ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আনোয়ার হোসেন জানান, এঘটনায় আটক ১ জন ও পলাতকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com