1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
নির্বাচনের দায়িত্ব শেষে পরপর ২জন আনসার সদস্য নিহত-গাজীপুর সংবাদ  ময়মনসিংহে বিএনপি-৮ জামায়াত-২ ও ১টিতে স্বতন্ত্র বিজয়ী হয়েছেন-গাজীপুর সংবাদ  নির্বাচনী উৎসবে আনসার সদস্য নিহত ও আহতে : শোকেরছায়া বাহিনী ও পরিবারে-গাজীপুর সংবাদ  পটুয়াখালীর ৪টি আসনে বিজয়ী হলেন যারা-গাজীপুর সংবাদ  ২৯৭ আসনে বেসরকারিভাবে জয়ী হলেন যারা-গাজীপুর সংবাদ  বিশ্ব গণমাধ্যমে বিএনপি ও তারেক, বাংলাদেশে নতুন রাজনৈতিক ইতিহাস-গাজীপুর সংবাদ  ধানের শীষের প্রার্থী লক্ষ ভোটের ব্যবধানে হেলাল উদ্দিন বিজয়ী-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ের তিন আসনেই বিএনপির নিরঙ্কুশ জয়-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁও -৩ আসনে উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী জাহিদুর রহমান বিজয়ী-গাজীপুর সংবাদ  Planetă7 — nationales österreichisches Gebiet Claim Your Reward

ডিমলা তিস্তা ডিগ্রি কলেজের শিক্ষক প্রতিনিধি নির্বাচন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১২৯ টাইম ভিউ

মোঃ আব্দুল হামিদ সরকার (নীলফামারী) জেলা প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা ডিগ্রী কলেজে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে উৎসব মুখর পরিবেশে শিক্ষক প্রতিনিধি নির্বাচন সুসম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভে/২৪) সকাল ১০থেকে দুপুর ২টা পর্যন্ত কলেজ অধ্যক্ষের রুমে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

৪৮ জন ভোটারের মধ্যে দুইজন বাদে বাকিরা তাদের বৈধ ভোটাধিকার প্রয়োগ করেন। কলেজের এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি নির্বাচনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচিত প্রার্থী হলেন- সমাজকর্ম বিভাগের প্রভাষক মো. শফিকুল ইসলাম লেবু তিনি ভোট পেয়েছে ৩০টি। অপরপক্ষে দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. নুর বেলাল হোসেন তিনি ভোট  পেয়েছেন ১৬টি। নির্বাচন পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন ওই কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোখলেছুর রহমান।

সার্বিক সহযোগিতায় ছিলেন কলেজ পরিচালনা পরিষদ এডহক কমিটির সভাপতি ও খালিশা চাপানি ইউপি সাবেক চেয়ারম্যান মইনুল হক এবং বিদ্যোৎসাহী সদস্য মাওলানা কাজী মো. হাবিবুর রহমান।

ভোট গণনা শেষে নির্বাচিত শিক্ষক প্রতিনিধি শফিকুল ইসলাম বলেন, শিক্ষার গুণগত মানউন্নয়ন ও ঝরেপড়া শিক্ষার্থীদের কলেজগামী করার জন্য নানামুখী পদক্ষেপ বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করা হবে। এছাড়া কলেজের সার্বিক উন্নয়নসহ শিক্ষক ও কর্মচারীদের যে কোনো ধরনের স্বার্থপরিপন্থী পরিস্থিতি মোকাবেলায় সবসময় তাদের পাশে থাকার দৃঢ়প্রত্যয়  ব্যক্ত করেন তিনি।

কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মুখলেছুর বলেন, নিরপেক্ষ ও স্বতঃস্ফূর্তভাবে আজকের এই নির্বাচন সুসম্পন্ন করায় সকলকে ধন্যবাদ। সব শিক্ষকের ইচ্ছা এবং গভর্নিং বডির সিদ্ধান্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী এই নির্বাচন হয়েছে।।।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com