সেলিম মাহবুব,সুনামগঞ্জ:
ছাতকের দোলারবাজার ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কমিটি গঠন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের জাহিদপুর নয়া বাজারে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফয়জুর রহমান'র সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা জাসাসের আহবায়ক আব্দুল আলিম। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা জাসাসের সদস্য সচিব গোলাম কিবরিয়া, উপজেলা জাসাস'র যুগ্ম-আহবায়ক নজির আহমদ, উপজেলা বিএনপি সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আলী হোসেন মানিক, বিএনপি নেতা নুরুল হক, ক্বারী আছকির আলী, আনজব আলী, ইউনিয়ন কৃষক দলের আহবায়ক আফজাল মিয়া, সদস্য সচিব নেছার আহমেদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক মাওলানা নিয়ামত উল্লাহ। বক্তব্য রাখেন, বিএনপি নেতা আরশ আলী, বশর আলী, আসাদুল ইসলাম, মনু মিয়া, তাহিদুল ইসলাম, ছাত্রদল নেতা বদরুল আলম মারজান, গোলাম রব্বানী জুনেল প্রমুখ।