
পীরজাদা মোঃ মাসুদ হোসেন, রায়পুর, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
গনতান্ত্রিকভাবে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৬ নং কেরোয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার ২ নং ওয়ার্ড দক্ষিন কেরোয়া মোল্লারহাট উচ্ছ বিদ্যালয় মাঠে নেতাকর্মীদের সরব উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। কাউন্সিলর ও ডেলিগেটদের প্রত্যক্ষ সমর্থনে ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মোল্লাকে সভাপতি নির্বাচন করা হয়, সাঃ সম্পাদক নির্বাচিত হয় ওয়ার্ড যুবদল নেতা পীরজাদা আকরাম হোসেন রিপন। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মাহমুদুর রহমান নসু। সহসভাপতি মোঃ কামাল হোসেন ও যুগ্ন সাঃ সম্পাদক নির্বাচিত হয় আব্দুর রহিম মিয়া। এর আগে ভোটাভোটি অনুষ্ঠানের জন্য দলীয় নেতা-কর্মীদের মাঝ থেকে কাউন্সিলর ও ডেলিগেট তালিকা প্রস্তুত করা হয়।
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬ নং কেরোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং কেরোয়া ইউনিয়ন বিএনপির সাঃ সম্পাদক জহির আলম বাচ্চু।
নির্বাচিত সভাপতি খোরশেদ আলম মোল্লা বলেন, ভবিষ্যতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালি করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবো।
সাঃ সম্পাদক আকরাম হোসেন রিপন বলেন, আগামী নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য তাঁর প্রতিনিধি আবুল খায়ের ভূইয়াকে ধানের শীষ মার্কায় বিজয়ী করার জন্য আমরা কাজ করে যাবো, তিনি উপস্থিত সকল নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।
Leave a Reply