1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
গাজীপুরের কালীগঞ্জে ৭২ ঘন্টায় হত্যা মামলার রহস্য উদ্ঘাটন।-গাজীপুর সংবাদ  ছাতকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবসে মানববন্ধন-আলোচনা সভা-গাজীপুর সংবাদ  নলুয়া বাগির ৯নংওয়ার্ডে সরকারি কালভার্ট থাকায় কৃষকের অভিযোগ,এলাকাবাসীর ক্ষোভ-গাজীপুর সংবাদ  গীতা পাঠ অনুষ্ঠিত হল ৫ লক্ষ কন্ঠে–ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে।-গাজীপুর সংবাদ  ইপসা ‘র উদ্যোগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন-গাজীপুর সংবাদ  “উপদেষ্টারা বিদেশী পোর্ট অপারেটরদের মার্কেটিং অফিসারদের মত কথা বলছে” -চট্টগ্রাম বন্দর ইস্যুতে স্টুডেন্টস ফর সভরেন্টি-গাজীপুর সংবাদ  ছাতকে দক্ষিণ খুরমা ইউনিয়নে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা দাবির লিফলেট বিতরণ-গাজীপুর সংবাদ  ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তরিকুল ইসলামের বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান-গাজীপুর সংবাদ  সুবর্ণচরে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত-গাজীপুর সংবাদ  জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ-গাজীপুর সংবাদ 

করলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা! কৃষকের বিশ লক্ষ টাকার ক্ষতিসাধন!-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৯৫ টাইম ভিউ

আহসান হাবীব স্টাফ রিপোর্টার

নোয়াখালী সুবর্ণচর উপজেলায় বাণিজ্যিক ভিত্তিতে চাষ করা কৃষকের ১ একর ২০ শতাংশ জমির করলা গাছ শত্রুতা করে রাতের আঁধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় বিশ লক্ষ টাকার আর্থিক ক্ষতির মুখে দিশেহারা হয়ে পড়েছেন অসহায় কৃষক ও তার পরিবার।

বুধবার ভোররাতে উপজেলার ১ নং চরজব্বর ইউনিয়নের ৯নং ওয়ার্ড (ঈমান আলী বাজার) সংলগ্ন উত্তর চর বাগ্যা গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ওই কৃষকের নাম মোঃ ইস্রাফিল।তিনি ওই গ্রামের রইজুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, কৃষক মোঃ ইস্রাফিল ধারদেনা করে এক একর বিশ শতাংশ জমিতে করলার চাষ করেছেন। যা পুঁজি ছিল সব ক্ষেতের কাজে লাগিয়েছেন। করলা বিক্রি করে দেনা পরিশোধ করার কথা ছিল ইস্রাফিলের, তার মধ্যেই গাছ কেটে ফেলার ঘটনা ঘটলো।

ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ ইসরাফিল কান্না জড়িত কন্ঠে আক্ষেপ করে বলেন, অনেক আশা এবং স্বপ্ন নিয়ে সাড়ে তিন লক্ষ টাকা পুঁজি খাটিয়ে ১ একর বিশ শতাংশ জমিতে করলার চাষ করেছিলাম, আমার সেই স্বপ্ন নষ্ট করে দিলো দুর্বৃত্তরা।

তার প্রতিবেশী বাদশা আলম বাসুকে দায়ী করে থানায় মামলা করেছেন ইসরাফিল। তিনি দাবি করেন, তার সঙ্গে ওই ব্যক্তির জমি নিয়ে বিরোধ রয়েছে।

এ বিষয়ে চরজব্বর থানার ওসি মোহাম্মদ শাহীন মিয়া বলেন, “করলা গাছ কেটে দেওয়ার বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে, আরো অধিকতর তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com