মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
জাতীয় ও দলীয় পতাকা উত্তলন র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। । আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে জাতীয়তাবাদী

কৃষকদলের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পার্টি অফিসে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য এ্যাডঃ রুহুর কুদ্দুস তালুকদার দুলু,এ ছাড়াও অন্যান্য

মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রহিস নেওয়াজ, জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম আফতাব, যুগ্ন আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, কৃষক দলের আহবায়ক হাসান আলী, সদস্য সচিব আবু হেনা মোস্তফা কামাল,সাহাব উদ্দিন সাবু সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।