1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
একই মাঠে ঝরল দুটি তাজা প্রাণ: পাট কাটেতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের করুণ মৃত্যু, এলাকায় শোকের মাতম-গাজীপুর সংবাদ  প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প: কাপাসিয়ায় ‘স্মার্ট কৃষি কার্ড’ তথ্য সংগ্রহ শুরু, মিলবে ১০ ধরনের সেবা-গাজীপুর সংবাদ  Pinco casino bonusları: 2026 yılına özel promosyonları keşfedin Micasino en Chile: descubre los mejores bonos y promociones del año Explora el mundo de las apuestas en Ecuador con la bet593 app  ছাতকে ব্যাপক উৎসাহ উদ্দিপনায় রথযাত্রা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  গলাচিপায় উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত-গাজীজুর সংবাদ  নতুন ভোটার হওয়ার ১৫ দিনের বিশেষ সুযোগ : ইসি-গাজীপুর সংবাদ  ৪৫ বছর পর শহীদ জিয়া’র হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর (অব.) মোজাফফর আটক-গাজীপুর সংবাদ  গজারিয়ায় ফিল্মী স্টাইলে ডাকাতির ঘটনায় আটক ১৪ ডাকাত-গাজীপুর সংবাদ 

ইয়ূথ চ্যাম্পিয়নস অফ দ্য এনভায়রনমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে ১০ সংগঠন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১৪৪ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

ইয়ূথ চ্যাম্পিয়নস অফ দ্য এনভায়রনমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে ১০ সংগঠন।

বুধবার, ৮ জানুয়ারি -২০২৫ ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন ইপসা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও ইউনিলিভার বাংলাদেশের যৌথ  উদ্যোগে ইয়ুথ চ্যাম্পিয়নস অফ দ্যা এনভায়রনমেন্ট ২০২৪’ অনুষ্ঠিত হয়। ১০টি সেচ্ছাসেবী সংগঠনকে এই ইয়ুথ চ্যাম্পিয়নস অফ দ্যা এনভায়রনমেন্ট অ্যাওয়ার্ড প্রাধান করা হয়। সেচ্ছাসেবী সংগঠনগুলো হল, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন, কায়ো বাংলাদেশ, ইকো নেটওয়ার্ক, লাল সবুজ সোসাইটি, রাজাখালী উন্মুক্ত পাঠাগার, ইয়ুথ এ্যাকশন ফর সাসটেইনবল ডেভেলপমেন্ট, ইয়ুথ এ্যালায়েন্স ফর সাসটেইনবল ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, ইয়ুথ কনজারভেশন নেটওয়ার্ক, ইয়ুথ পজিশন ইন বাংলাদেশ এবং ইয়ুথ ভয়েজ ফর চেঞ্জ। জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রামে আয়োজিত অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ইপসা’র প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী জনাব মো. আরিফুর রহমান, উদ্বোধন করেন ইউনিলিভার বাংলাদেশ এর পরিচালক শামিমা আক্তার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসন  এর সহকারী কমিশনার, শিফাত বিনতে আরা। এছাড়াও
২০০’র অধিক যুব ও স্বেচ্ছাসেবী সংগঠন এর মধ্যে জুরিবোর্ডের মাধ্যমে চুড়ান্ত ভাবে মনোনীত ১০টি সেচ্ছাসেবী সংগঠন পরিবেশ সুরক্ষায় তাদের  প্রেজেন্টেশন  উপস্থাপনা করেন।  যুবদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির জন্য ছিল “পরিবেশ ব্যবস্থাপনা, ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জাতীয় কৌশল এবং বৈশ্বিক নীতিমালা” বিষয়ক প্যানেল আলোচকদের আলোচনা ( ১ম পর্ব)।  ইপসা’র সহকারী পরিচালক ও ইয়ুথ ফোকাল  আব্দুস সবুর এর সঞ্চালনায় উক্ত প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম ‘র পরিচালক নাসিম ফারহানা শিরিন, ইউনিলিভার বাংলাদেশ এর পরিচালক শামিমা আক্তার, চুয়েট এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আসিফুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক তাজ সুলতানা। মুল প্রবন্ধ উপস্থাপন করেন ইপসার পরিচালক ( জ্ঞান ব্যবস্থাপনা ও উন্নয়ন)  মোহাম্মদ শাহজাহান।  উক্ত আলোচনায় বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠননের প্রতিনিধিরা প্রশ্ন উত্তরের মাধ্যমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। পরিবেশগত সুরক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন ও বৈশ্বিক সংরক্ষণের জন্য স্থানীয় পদক্ষেপ নিয়ে শুরু হয় দ্বিতীয় ধাপের প্যানেল আলোচনা, ইপসা’র প্রোগ্রাম অফিসার সেতার রুদ্রর সঞ্চালনায় প্যানেল আলোচনায় উপস্থিত ছিলেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুজ্জামান মজুমদার, যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক জাকির হোসাইন, ইয়ুথনেট গ্লোবালের প্রধান নির্বাহী জনাব সোহানুর রহমান, সাউথ এশিয়ান মোভিলাইজেশনের কো-অর্ডিনেটর আমানুল্লাহ পরাগ এবং উইকেন এর প্রতিষ্ঠাতা ওমর ফারুক জয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শুরু হয়  অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান।  জুরিবোর্ড এর বিচার বিশ্লেষণ করে নির্বাচিত হওয়া ১০টি সেচ্ছাসেবী সংগঠনকে এ্যাওয়ার্ড
প্রদান করা হয়। সংগঠনগুলো হল, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন, কায়ো বাংলাদেশ, ইকো নেটওয়ার্ক, লাল সবুজ সোসাইটি, রাজাখালী উম্মুক্ত পাঠাগার, ইয়ুথ এ্যাকশন ফর সাসটেইনবল ডেভেলপমেন্ট, ইয়ুথ এ্যালায়েন্স ফর সাসটেইনবল ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, ইয়ুথ কনজারভেশন নেটওয়ার্ক, ইয়ুথ পজিশন ইন বাংলাদেশ এবং ইয়ুথ ভয়েজ ফর চেঞ্জ। সমাপনী পর্বে  আয়োজকদের পক্ষ থেকে  বক্তব্য প্রদান করেন পলাশ চেীধুরী, পরিচালক, ইপসা, এস এম ফয়সাল, ম্যানেজার, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, ইয়ুথদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন,আফরা নাওয়ার রহমান, ইয়ুথ কো অর্ডিনেটর, ইপসা। উল্লেখ্য আয়োজনটি যুবদের মাঝে ব্যাপক সাড়া জুগিয়েছে, ইপসা মনে করে এই অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে ইয়ুথ সংগঠনগুলো আরো বেশি করে পরিবেশ, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায়  সামাজিক ও মানবিক কাজে অংশ নিবে। দেশ ও সমাজের টেকসই উন্নয়ন, পরিবেশের সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com