হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় চলমান মাদক বিরোধী অভিযান কার্যক্রমের অংশ হিসেবে রোববার (১৯ জানুয়ারি)গভীর রাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে থানা পুলিশের একটি চৌকস টিম ৩ মাদকসেবিকে উপজেলার বিভিন্ন স্থান থেকে আটক করে। আটককৃতরা হলেন- মহলবাড়ি গ্রামের রাশেদের ছেলে সাগর (২২), ভবানন্দপুর গ্রামের আতাউর রহমানের ছেলে আরমান আলী (১৯) ও বাজেবাকশা গ্রামের মৃত রঞ্জিত কুমারের ছেলে শান্ত কুমার (৩৫)। তাদের নামে রাণীশংকৈল থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। পরদিন রোববার (১৯ জানুয়ারি) তাদের জেলা জেল হাজতে পাঠানো হয়েছে। রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। থানা সূত্র জানায়, ঘটনার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ পৌর শহরের জুঁই ফিলিং স্টেশন থেকে ইয়াবা সেবনের দায়ে সাগরকে আটক করে। এবং তাকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ইউএনও রকিবুল হাসান। অপরদিকে একইদিনে আরমান আলীকে ১৫ পিস ইয়াবাসহ এবং শান্ত কুমারকে ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ। ওসি আরো জানান, এ উপজেলায় মাদক নির্মূল করতে যৌথ বাহিনীসহ আমাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।