1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
সাক্ষরতার আলোয় এগিয়ে যাবে তাহিরপুর, গড়বে সমৃদ্ধ ভবিষ্যৎ-গাজীপুর সংবাদ  ছাতকের পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ পালন-গাজীপুর সংবাদ  বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  মানব পাচারকারী চক্রের খপ্পরে পড়ে ৩ যুবক নিখোঁজ *ভারতের কাশ্মীরে আছেন বলে পরিবার সুত্রের দাবি*-গাজীপুর সংবাদ  গজারিয়া এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক-গাজীপুর সংবাদ  Unlock exclusive rewards at the best PayID casinos Australia: your guide to top bonuses BetWest Casino Canada login guide: secure access to play your favorite games Meilleurs casinos en ligne Suisse : l’expérience mobile pour parier en toute sérénité রাণীশংকৈলে ৫০০ পিস ইয়াবা ও এসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার-গাজীপুর সংবাদ  ছাতকে মেসার্স শরিফ টাইলস এন্ড সেনেটারীর (৩য়) শাখার নতুন শো-রুম’র উদ্বোধন হয়েছে-গাজীপুর সংবাদ

ছাতকে ১৩ জন ভিক্ষুকদের মাঝে বিকল্প কর্মসংস্থান সামগ্রী বিতরণ করা হয়েছে-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১১৮ টাইম ভিউ

সেলিম মাহবুব,সুনামগঞ্জঃ

ছাতকে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক প্রকল্পের আওতায় ভিক্ষুকদের মাঝে বিকল্প কর্মসংস্থান সহায়ক উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ১৩ জন ভিক্ষুককে এসব কর্মসংস্থান সামগ্রী প্রদান করা হয়। মঙ্গলবার ২১ জানুয়ারি সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে প্রধান অতিথি হিসেবে ছাতকের ১৩ জন ভিক্ষুককে গরু, ছাগল, হাঁস, মুদি দোকানের মালামাল ও হোটেল পরিচালনা সামগ্রী, দোকানের জন্য সবজি ভর্তি ভ্যানগাড়ি ও ভ্যানগাড়িসহ ষ্টেশনারী দোকানের মালামাল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম। উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমানের সভাপতিত্বে কর্মসংস্থান সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম। বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা(অ.দা.) মোঃ আল আমিন, সমবায় ককর্মকর্তা কাজী মোঃ মহসীন, ছাতক ইউনিয়ন এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন ছাতক প্রেসক্লাব সাধারন সম্পাদক আব্দুল আলিম, দৈনিক ইনকিলাব প্রতিনিধি সাংবাদিক কাজি রেজাউল করিম রেজা, সাংবাদিক আমিনুল ইসলাম আজির সাকির আমিন, ছাত্র সমন্বয়ক জুবায়ের আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসের ফয়জুর রশীদ, মিজানুর রহমান, স্মৃতি রাণী দাস প্রমুখ।

পূর্নবাসিত ভিক্ষুকদের মাঝে জয়ফুল নেছা ও আলছুমা বেগমকে ৭৫ টি করে হাঁস, নুর ইসলামকে ১টি গাভী, মকদ্দুছ আলী, গিয়াস উদ্দিন, হানিফ আলী ও জমসিদ আলীকে ২৫টি ছাগল, নুরুল আবদীনকে সবজি ভর্তি ভ্যানগাড়ি, সুনারা বেগমকে ষ্টেশনারী দোকানের মালামাল ভর্তি ভ্যানগাড়ি, আব্দুস সহিদকে মুদি দোকানের মালামাল ভর্তি ভ্যানগাড়ি, উকিল আলীকে চা-ষ্টল দোকানের মালামালসহ সরঞ্জাম ও নোয়াব আলীকে সবজি ভর্তি ভ্যানগাড়ি প্রদান করা হয়। সকল উপকারভোগী ভিক্ষুকদের পরিবহন খরচের জন্য ১ লাখ ১১ হাজার টাকা প্রদান করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com