মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
জীবাশ্ম জ্বালানিকে না বলুন, ক্লিন এনার্জি টেকসই ভবিষ্যৎ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রবিবার বেলা ১১ টার দিকে সচেতন নাগরিক কমিটি( টিআইবি) নাটোর শাখার আয়োজনে শহরের কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় এক মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য

রাখেন,সচেতন নাগরিক কমিটি নাটোর জেলা শাখার সভাপতি রেজাউল করিম রেজা, দিঘাপতিয়া এমকে কলেজের সাবেক অধ্যক্ষ এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি নাটোর শাখার সভাপতি আব্দুর রাজ্জাক, সচেতন নাগরিক কমিটির সহ-সভাপতি শীবলী সাদিক সহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা। এ সময় বক্তারা দুষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পরিচ্ছন্ন জ্বালানী ব্যবহারের জন্য বিশ্ব জনমত গড়ে তোলার আহবান জানান।