1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
সাক্ষরতার আলোয় এগিয়ে যাবে তাহিরপুর, গড়বে সমৃদ্ধ ভবিষ্যৎ-গাজীপুর সংবাদ  ছাতকের পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ পালন-গাজীপুর সংবাদ  বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  মানব পাচারকারী চক্রের খপ্পরে পড়ে ৩ যুবক নিখোঁজ *ভারতের কাশ্মীরে আছেন বলে পরিবার সুত্রের দাবি*-গাজীপুর সংবাদ  গজারিয়া এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক-গাজীপুর সংবাদ  Unlock exclusive rewards at the best PayID casinos Australia: your guide to top bonuses BetWest Casino Canada login guide: secure access to play your favorite games Meilleurs casinos en ligne Suisse : l’expérience mobile pour parier en toute sérénité রাণীশংকৈলে ৫০০ পিস ইয়াবা ও এসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার-গাজীপুর সংবাদ  ছাতকে মেসার্স শরিফ টাইলস এন্ড সেনেটারীর (৩য়) শাখার নতুন শো-রুম’র উদ্বোধন হয়েছে-গাজীপুর সংবাদ

ছাতকে সুরমা ব্রিজের টোল প্লাজায় ভাংচুরের দায়ে ছাত্র সমন্বয়করা জরিমানা দিয়েছে-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ২২৫ টাইম ভিউ

সেলিম মাহবুব,সুনামগঞ্জঃ

ছাতকে সুরমা ব্রিজের টোল প্লাজায় ভাংচুর করেছে ছাত্র সমন্বয়করা। মোটরসাইকেলের টোল আদায় নিয়ে সোমবার সন্ধ্যার দিকে ছাতক সুরমা ব্রিজে এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানাগেছে ২০/২৫ টি মোটরসাইকেলে করে প্রায় ৪০/৪৫ জন লোক টোল না দিয়ে জোর পুর্বক ব্রিজ দিয়ে যেতে চাইলে তাদের সাথে টোল আদায়কারী, আনসার সদস্যদের কথা কাটাকাটি হয়। মোস্তাকিম আহমদ নামের টোল আদায়কারী তাদের বাঁধা দিয়েছেন। মোটরসাইকেল যাত্রীরা সবাই ছাত্র সমন্বয়ক এবং তারা দোয়ারাবাজার থেকে ছাতক ফিরছিলেন বলে জানাগেছে। টোল নিয়ে ব্রিজের টোল আদায়কারী ও ছাত্র সমন্বয়কদের মধ্যে হাতা-হাতির ঘটনাকে কেন্দ্র করে ছাত্র সমন্বয়কদের হাতে লাঞ্চিত হন ব্রিজের টোল প্লাজার টোল আদায়কারী আব্দুল কুদ্দুছ সরকার ও নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার রাজিব আহমদ। জানাগেছে মোটরসাইকেল বহরের পিছনের ব্যাক্তি ১০০ টাকা টোল পরিশোধ করেছেন। এরপর উত্তেজিত ছাত্র সমন্বয়করা টোল প্লাজায় ভাংচুর করেছে। তারা টোল প্লাজার কাঁচের গ্লাসের জানালা ভাংচুর ও ২ জনকে লাঞ্চিত করে। একজন ছাত্র সমন্বয়ক এ ঘটনার ব্যাপারে জানান, তারা বার-বার বলেছেন, পিছনে থাকা মোটরসাইকেল আরোহী টোলের টাকা পরিশোধ করবেন কিন্তু টোলপ্লাজার লোকজন পথ আগলে রেখে তাদেরকে অকথ্য ভাষায় গালি-গালাজ করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে ছাতক ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। এ ঘটনায় ছাত্র সমন্বয়কদের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। টোল প্লাজার আনসার সদস্য রাজিব আহমদ জানিয়েছেন ২০/২৫ টি মোটরসাইকেল যোগে প্রায় ৪০-৪৫ জন লোক

ছাত্র সমন্বয়ক দাবি করে টোল ছাড়া ব্রিজ পার হতে চাইলে তাদেরকে বাঁধা দেয়া হয়। পরে পিছনের একজন ১০০ টাকা টোল দিয়েছেন। একজন টোল দেয়ায় সাথের অন্যান্যরা ক্ষুব্ধ হয়ে তারা কিছু দূর থেকে ফিরে এসে টোল প্লাজা ভাংচুর করে এবং টোল প্লাজার দায়িত্বে থাকা ২ জনকে লাঞ্চিত করেছে। তারা সরকারি সম্পদ ধংশ করে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে। ছাতক থানার ওসি মো: গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে তিনি গিয়েছেন। সেনা বাহিনীর মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে। ছাতক সেনাক্যাম্পের কর্মকর্তা মেজর আল জাবির জানান, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌছে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। পরে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ করে ছাত্র সমন্বয়কদের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে বিষয়টি নিষ্পত্তি করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com