মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
নাটোরের লালপুর উপজেলার কাজিপাড়া গ্রামের সুজন আলী ও জলি বেগম দম্পতির মেয়ে
প্রার্থনা খাতুন। সে এবছর মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে
রাজশাহী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। কিন্তু তার বাবা একজন সাধারন ফল বিক্রেতা হওয়ায় লেখাপড়ার খরচ চালানো নিয়ে অনিশ্চয়তায় ছিলেন তার পরিবার।
এই খবর দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচার হওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। অদম্য
এই মেধাবী শিক্ষার্থী প্রার্থনার পাশে দাঁড়িয়েছেন খোদ তারেক রহমান। তিনি বিএনপি মিডিয়া সেল ও মানবাধিকার বিষয়ক কমিটির অন্যতম সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের কন্যা বিশিষ্ট আইনজীবী ফারজানা সারমিন পুতুলের মাধ্যমে প্রার্থনার ভর্তির জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে তারেক রহমানের পক্ষে থেকে লালপুর উপজেলা বিএনপি'র সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু প্রার্থনার কাজীপাড়াস্থ বাড়ি গিয়ে নগদ অর্থ প্রদান করেন।
এ সময় লালপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম ও উপজেলার ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল আলম ও সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন লুলু, ঈশ্বরদী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রবি,
উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান মুক্তি, উপজেলা যুবদল নেতা গোলাম মোস্তফা তুহিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রার্থনার পরিবার নগদ অর্থ পেয়ে নেতৃবৃন্দসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।