
হুমায়ুন কবির ঠাকুরগাঁও –
ঠাকুরগাঁও সদর উপজেলার ফকদনপুরে আনসার ও ভিডিপি ক্লাবের পুনর্জাগরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই প্রতিপাদ্যকে সামনে রেখে” গত সোমবার ১০ ফেব্রুয়ারি বিকেলে রহিমানপুর ইউনিয়নের ফকদনপুর আনসার ও ভিডিপি ক্লাবের আয়োজনে এই পুন জাগরণ অনুষ্ঠান হয়। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শরীফ মাহমুদের সভাপতিত্বে বক্তব্য অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ক্লাবের উপদেষ্টা রেজাউল ইসলাম রন্টু,রহিমানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নিউইয়র্ক প্রবাসী রফিকুল আলম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন,উপজেলা ইন্সট্রাক্টর মিতু রানী রায়, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার আবুল কালাম আজাদ, ক্লাবের সহ-সভাপতি আকিল আরশাদ পাপ্পু, সাধারণ সম্পাদক পারভেজ রানাসহ অনেকে। আলোচনাসভায় বলা হয় এর আগে ক্লাবটি ১৯৮৯ যাত্রা শুরু করেছিল। কিন্তু মাঝপথে এটির কার্যক্রম তেমন সচল ছিলনা। পুনরায় ক্লাবটিকে আগের রূপে ফিরিয়ে আনার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কার্যক্রমের মধ্যে রয়েছে- শিক্ষা সম্প্রসারণ, বৃক্ষরোপণ,পরিবার পরিকল্পনা, মাদক নিরোধী যৌতুক প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ, নারীর ক্ষমতায়ন,পরিষ্কার পরিচ্ছন্নতা ও চোরাচালান বন্ধ।
Leave a Reply