1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
গাজীপুরের কালীগঞ্জে ৭২ ঘন্টায় হত্যা মামলার রহস্য উদ্ঘাটন।-গাজীপুর সংবাদ  ছাতকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবসে মানববন্ধন-আলোচনা সভা-গাজীপুর সংবাদ  নলুয়া বাগির ৯নংওয়ার্ডে সরকারি কালভার্ট থাকায় কৃষকের অভিযোগ,এলাকাবাসীর ক্ষোভ-গাজীপুর সংবাদ  গীতা পাঠ অনুষ্ঠিত হল ৫ লক্ষ কন্ঠে–ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে।-গাজীপুর সংবাদ  ইপসা ‘র উদ্যোগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন-গাজীপুর সংবাদ  “উপদেষ্টারা বিদেশী পোর্ট অপারেটরদের মার্কেটিং অফিসারদের মত কথা বলছে” -চট্টগ্রাম বন্দর ইস্যুতে স্টুডেন্টস ফর সভরেন্টি-গাজীপুর সংবাদ  ছাতকে দক্ষিণ খুরমা ইউনিয়নে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা দাবির লিফলেট বিতরণ-গাজীপুর সংবাদ  ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তরিকুল ইসলামের বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান-গাজীপুর সংবাদ  সুবর্ণচরে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত-গাজীপুর সংবাদ  জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ-গাজীপুর সংবাদ 

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওসমানী’ র মৃত্যুবার্ষিকী: বাংলাদেশ সেনাবাহিনী’র গভীর শ্রদ্ধাঞ্জলি ও বিনম্র শ্রদ্ধা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৫ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানী (অবঃ)-এর মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ সেনাবাহিনী’র গভীর শ্রদ্ধাঞ্জলি ও বিনম্র শ্রদ্ধা আনুষ্ঠানিকতায় স্মরণ করা হয়েছে।

আজ (১৬ ফেব্রুয়ারি ২০২৫) মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর (অবঃ) ৪১তম মৃত্যুবার্ষিকী বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক যথাযথ মর্যাদার সাথে পালিত হয়। দেশপ্রেম, আত্মত্যাগ ও নেতৃত্বগুণে তিনি বাংলাদেশী জাতির ইতিহাসে এক অনন্য নাম। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে গঠিত মুক্তিবাহিনী ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে আমাদের এনে দিয়েছে বিজয়ের সূর্য। তিনি শুধু একজন সামরিক নেতা নন, তিনি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান রূপকার, যাঁর সুদূরপ্রসারী কৌশল ও দূরদর্শিতা স্বাধীনতা সংগ্রামকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যায়। স্বাধীনতার পরও তিনি দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। তাঁর দেশপ্রেম, নীতি ও আদর্শ আজও আমাদের অনুপ্রেরণা জোগায়।

তাঁর সম্মানে, আজ জেনারেল অফিসার কমান্ডিং, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া, মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জি যথাযথ সামরিক মর্যাদায় সিলেটে জেনারেল এম এ জি ওসমানীর (অবঃ) সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পন করেন। এসময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনারের মাধ্যমে সম্মান প্রদর্শন করে। পরিশেষে তাঁর রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com