1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

টঙ্গী-আব্দুল্লাহপুর তুরাগ নদীর উপর দিয়ে ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৩১০ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদকঃ

গাজীপুর মহানগরীর টঙ্গী বাজারে যাতায়াতের জন্য টঙ্গীর আব্দুল্লাহপুরে সংযোগ স্থাপনে তুরাগ নদীর উপর দিয়ে ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন টঙ্গী বাজারের ব্যবসায়ীরা।

শনিবার (১ মার্চ, ২০২৫) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এ মানববন্ধন করেন বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

টঙ্গী বাজারের ব্যবসায়ীরা জানান, টঙ্গী বাজার একটি পুরাতন ঐতিহ্যবাহী বাজার। এখানে ঢাকার উত্তরা, উত্তরখান, দক্ষিণখানসহ নদীর দক্ষিণ পারের মানুষ সাপ্তাহিক বাজারসহ প্রতিদিন টঙ্গী বাজারে এসে ব্যবসা বাণিজ্য ও বাজার করে থাকেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিআরটি লেন চালু হওয়ার আগে নদীর উপর স্থাপিত দুটি কংক্রিটের ব্রিজ ভেঙে ফেলে সেখানে অস্থায়ীভাবে বেইলি ব্রিজ তৈরি করা হয়। সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা এ ব্রিজ ব্যবহার করে আসছিল। সম্প্রতি একটি বেইলি ব্রিজ ভেঙে পড়ায় অপর ব্রিজটিও অপসারণ করা হয়। এতে টঙ্গী বাজারের সঙ্গে আব্দুল্লাপুর ও উত্তরার মানুষের যোগাযোগ বন্ধ হয়ে যায়। আর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর ফ্লাইওভার ব্রিজ নির্মাণ করায় সেটি দিয়ে সাধারণ মানুষ চলাচল করতে পারে না। ফলে বাজারে ক্রেতা সংকট দেখা দিয়েছে। ঢাকা থেকে বাজারে মালামাল পরিবহনেও বিঘ্ন ঘটছে। তাই বাজারের ব্যবসায়ীদের সুবিধার্থে তুরাগ নদীর ওপর একটি বিকল্প ব্রিজ নির্মাণ খুবই জরুরি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com