হুমায়ুন কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সারাদেশের ন্যায় রোব বার (২ মার্চ)
ভোটার দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে এদিন সকাল সাড়ে (১০ টায়) উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাচন অফিসার আনাম আহম্মেদ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান (মাস্টার) স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, প্রাথমিক শিক্ষা অফিসার রাহিম উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর সামাদ, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ, নির্বাচন অফিসের অফিস সহকারী বাবলুর রহমান প্রমুখ। সভায় বক্তারা ভোটার তালিকা সংস্কার,সুষ্ঠ নির্বাচন ব্যবস্থা, নির্বাচন অফিস দালাল মুক্তকরণ ও অতিরিক্ত ফি আদায় বন্ধ করার কথা তুলে ধরেন।