চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া থানায় জিডি করে ফেরার পথে মোঃ উল্লাহ নামের এক ব্যাক্তির হাতে নারীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে । চকরিয়া পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের চকরিয়া থানা ষ্টেশনের দক্ষিণ পার্শ্বে চিরিংগা পোস্ট অফিসের সামনে রাস্তায় বুধবার (৫মার্চ'২৫ইং) রাত আনুমানিক ৮টার দিকে উক্ত ঘটনা সংঘটিত হয়েছে ।
এঘটনায় ভুক্তভোগি পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড ইলিশিয়া চোয়ারফাঁড়ি গ্রামের বাসিন্দা বর্তমান চকরিয়া পৌরসভা ৩নং ওয়ার্ড বাটাখালী গ্রামে বসবাসরত জামাল উদ্দিনের স্ত্রী নুরফা বেগম বাদী হয়ে থানায় লিখিত এজাহার দায়ের করেন।
এতে আসামী করা হয়েছে সাহারবিল মাইজঘোনা গ্রামের জাকের উল্লাহ'র পুত্র মোহাম্মদ উল্লাহ ও চকরিয়া পৌরসভা ৬নং ওয়ার্ডের কাহারিয়াঘোনা, রশিদার বিল গ্রামের নুরুল আলমের পুত্র বখতিয়ার মো: হেলাল উদ্দিন সহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জনকে। হামলায় আহত হয় শ্লীলতাহানির শিকার তৌহিদুল ইসলামের স্ত্রী জন্নাতুল বকেয়া শেফা ও জামাল উদ্দিনের স্ত্রী নুরফা বেগম। প্রত্যক্ষদর্শীরা জানান আসামীগণের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি,ডাকাতি,ছিনতাই ও হত্যাচেষ্টাসহ বহু মামলা রয়েছে।থানায় আসা সেবাপ্রার্থীদেরকে হুমকি,শ্লীলতাহানি ও বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে নিয়মিত টাকা হাতিয়ে নেয় বলে জানান স্থানীয়রা।
এজাহার সূত্রে আরো জানাযায়, ছিনতাইয়ের ঘটনায় ভিকটিম নারীর স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় পাঁচ লক্ষ্যাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।
চকরিয়া থানার ওসি ( তদন্ত) মোহাম্মদ ইয়াসিন মিয়া, বলেন, উক্ত ঘটনায় দুটি পক্ষের দুটি এজাহার দেয়া হয়েছে, তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।