1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কাপাসিয়ায় নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল-গাজীপুর সংবাদ  ভোটের অধিকার ফিরে পাওয়ার সুযোগ এসেছে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল-গাজীপুর সংবাদ  Exhaustiva Manual Para Recompensas En Casinos En Línea ◦ ES Get Bonus Now 5,000 Exempt Spin Around Indiana Tournament Booty Consortium — British area Try It Now Kaszinó Payforit • Hajdú-Bihar megye দেশি-বিদেশি অস্ত্রসহ বিপুল গোলাবারুধ উদ্ধার :র‍্যাব-৭-গাজীপুর সংবাদ  কাপাসিয়া হবে মডেল উপজেলা’: শেষ মুহূর্তের প্রচারণায় শাহ্ রিয়াজুল হান্নান-গাজীপুর সংবাদ  দাঁড়িপাল্লার শ্লোগানে মুখর রাণীশংকৈল জামায়াতের শেষ নির্বাচনী জনসভা ও বিশাল গণমিছিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ৮২ ঘণ্টা নিষেধাজ্ঞা নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ:ইসি-গাজীপুর সংবাদ  সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা নিয়ে প্রশ্ন তুললেন জাতীয় পার্টির এমপি প্রার্থী- হাফিজউদ্দিন-গাজীপুর সংবাদ 

সুনামগন্জে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী নূরুল ইসলামের সমর্থনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৫৭ টাইম ভিউ

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ-৪( সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুলের সমর্থনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার সন্ধ্যায় সুনামগঞ্জ সমদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আলোচনা সভা পরবর্তী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় বিএনপি নেতা তাহের আলীর সভাপতিত্বে ও জাহাঙ্গীর নগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুল লতিফ ও আলমাছ উদ্দিন শিপুর যৌথ সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন,স্থানীয় বিএনপি নেতা আনোয়ার হোসেন,বুলবুল,ওসমানী নগরের চেয়ারম্যান ফারুক মাষ্ঠার,সুনামগঞ্জ পৌর যুবদলের আহবায়ক আজিজুর রহমান সৌরভ,সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মমিনুল হক কালারচাঁন,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,বিএনপি নেতা আজিজি,জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সোহেল আহমদ,সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ লিলু,যুগ্ম আহবায়ক আব্দুর রহিম,সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম দিলু,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোর্শেদ আলম,জেলা বিএনপি নেতা মোঃ ফুল মিয়া চেয়ারম্যান,জেলা বিএনপি নেতা মোহাম্মদ আলী,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদসহ জেলা বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দরা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে সুনামগঞ্জের ৫ টি আসনের মধ্যে সবচেয়ে অবহেলিত আসন হচ্ছে সুনামগঞ্জ-৪ ( সদর ও বিশ্বম্ভরপুর) । স্বাধীনতার ৫৩ বছরে এই আসন থেকে যারাই প্রার্থী হয়েছেন উন্নয়নের ফুলঝুড়ি শুনিয়ে সহজ সরল জনসাধারনকে বোকা বানিয়ে নির্বাচনী বৈতরণী পাড় হয়েছেন। কিন্ত নির্বাচনী ওয়াদার সাথে নির্বাচিত যারাই জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে তারা এই আসনের মানুষজনকে ধোঁকা দিয়েছেন।

কাজেই আর ধোঁকা নয় এবার এই দুটি উপজেলার মানুষের কাংঙ্খিত উন্নয়ন করতে যিনি তৃণমূল থেকে এই আসনের মানুষের কল্যাণে জেল জুলুম হুলিয়া মাথায় নিয়ে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশ পালন করে জনগনের পাশে থাকার চেষ্টা করেছেন সেই মানুষটিই হলো সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদকও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এড. নুরুল ইসলাম নুরুলকে এই আসনে ধানের শীষের প্রতিক দিতে দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট জোর দাবী জানান। নেতৃবৃন্দরা বিশ^াস করেন এড. নুরুলের মতো একজন জনদরদী নেতাকে এই আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে নুরুল ইসলাম নুরুল বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। পরে দেশ জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com