
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের নেকমরদ বাজারে গত মঙ্গলবার
২৫ ফেব্রুয়ারি বিকালে টাকা ছিনতাই করার সময় স্থানীয় জনতা তাদের আটক করে থানা পুলিশের হাতে তুলে দেন।আটক ছিনতাইকারী সুমন (২৩) ও আবুল কালাম (২৫) নামে দুজনে নেকমরদ এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান ঘটনার দিন একটি ভ্যান গাড়িতে চড়ে একজন মহিলা তার নিজ বাড়ি মহেষপুর যাচ্ছিল। ওই মহিলা একটি এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ তুলে বাড়ি ফিরছিলন। ছিনতাইকারীরা সুযোগ বুঝে ওই মহিলার পিছু নেন। এবং তারা একটি মোটরসাইকেল নিয়ে ভ্যান থাকা মহিলাটিকে কাছে গিয়ে ভ্যান থেকে তাকে ফেলে দেয় এবং মহিলার কাছে থাকা ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়া সময় মহিলা চিৎকার দিলে আশপাশের লোকজন এসে ছিনতাইকারীদের টাকাসহ ধরে ফেলে। মহিলা পড়ে গিয়ে আহত হলে নেকমরদ বাজারে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এবং ছিনতাইকারীদের একটি দোকানের ভিতর আটকে রাখা হয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আরশেদুল হক জানান দুই ছিনতাইকারীকে নেকমরদ থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় ছিনতাই করার অপরাধে মামালা রুজু করা হয়েছে। আগামীকাল সকালে তাদের জেলা জেল হাজতে পাঠানো হবে।
Leave a Reply