1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
নির্বাচনের দায়িত্ব শেষে পরপর ২জন আনসার সদস্য নিহত-গাজীপুর সংবাদ  ময়মনসিংহে বিএনপি-৮ জামায়াত-২ ও ১টিতে স্বতন্ত্র বিজয়ী হয়েছেন-গাজীপুর সংবাদ  নির্বাচনী উৎসবে আনসার সদস্য নিহত ও আহতে : শোকেরছায়া বাহিনী ও পরিবারে-গাজীপুর সংবাদ  পটুয়াখালীর ৪টি আসনে বিজয়ী হলেন যারা-গাজীপুর সংবাদ  ২৯৭ আসনে বেসরকারিভাবে জয়ী হলেন যারা-গাজীপুর সংবাদ  বিশ্ব গণমাধ্যমে বিএনপি ও তারেক, বাংলাদেশে নতুন রাজনৈতিক ইতিহাস-গাজীপুর সংবাদ  ধানের শীষের প্রার্থী লক্ষ ভোটের ব্যবধানে হেলাল উদ্দিন বিজয়ী-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ের তিন আসনেই বিএনপির নিরঙ্কুশ জয়-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁও -৩ আসনে উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী জাহিদুর রহমান বিজয়ী-গাজীপুর সংবাদ  Planetă7 — nationales österreichisches Gebiet Claim Your Reward

পটুয়াখালীতে এ বছর ঈদুল ফিতরের ফিতরা ১০০ টাকা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৩৬ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

পটুয়াখালীতে এ বছর ঈদুল ফিতরের সদকাতুল ফিতর ১০০ টাকা নির্ধারণ করেছে জেলা ইমাম পরিষদ।

গত বৃহষ্পতিবার (১৩ মার্চ) বড় জামে মসজিদে জেলা ইমাম পরিষদের সভাপতি বড় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মো. আবু সাঈদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুসলিমপাড়া বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ আব্দুল কাদেরের পরিচালনায় ২০২৫ সনের রমজানের সদকাতুল ফিতর নির্ধারণের সভায় চলতি বছরের রমযানের সদকাতুল ফিতর সম্পর্কে বিস্তারিত আলোচনা ও স্থানীয় বাজার যাচাই পূর্বক উপস্থিত সকল সদস্যের সম্মতিতে সিদ্ধান্ত গৃহীত হয় যে, যেহেতু স্থানীয় বাজারে প্যাকেটজাত আটার সর্বোচ্চমূল্য প্রতি কেজি ৬০ টাকা বিদ্যমান থাকায় সে মোতাবেক ১ কেজি ৬৫০ গ্রাম আটার মূল্য ৯৯ টাকা। তার সাথে দানের সুবিধার্থে ১ টাকা বৃদ্ধি করে সর্বোমোট ১০০ টাকা নির্ধারণ করা হয় এবং বাজারে রূপার মূল্য সর্বোচ্চ প্রতি ভরি ১,৮০০ টাকা বিদ্যমান থাকায় সাড়ে ৫২ তোলা রূপার মূল্য ৯৪,৫০০ টাকা। অতএব এই পরিমান নগদ টাকা সম্পদ নিত্য প্রয়োজনীয় ও ঋন ব্যতিরেকে কাহারো থাকলে শতকরা ২.৫০ টাকা হারে যাকাত দিতে হইবে। যাদের উপর সদকায় ফিতর ওয়াজিব এবং যাকাত ফরয হয়েছে, তাদেরকে ঈদুল ফিতরের নামাযের পূর্বে সদকাতুল ফিতর ও যাকাত আদায় করার জন্য অনুরোধ করেছেন জেলা ইমাম পরিষদের সদস্যবৃন্দ।

এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাও: মো. আবু বকর, মাওঃ মো. নিজাম উদ্দিন, আলহাজ্ব মাওলানা মো. আব্দুল কাদের, আলহাজ্ব হাফেজ আঃ ওহাব, আলহাজ্ব হাফেজ মোস্তাফিজুর রহমান, আলহাজ্ব মো. শহিদুল ইসলাম, আলহাজ্ব মাওঃ আনোয়ার হোসাইন, হাফেজ মজিবুর রহমান, আলহাজ্ব মাওঃ বদরুল আমিন, মাওঃ মুতাসিম বিল্লাহ, হাফেজ ফজলুর রহমান, হাফেজ শামীম আহমাদ, হাফেজ মাওঃ কাওসার মাদানী, হাফেজ মাওঃ তানভীরুল ইসলাম ও মাওঃ ইছারুহুল্লাহ প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com