1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বদলির নির্দেশে টালবাহানা,অবশেষে ৫০ দিন পর রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে ডা.কামালের যোগদান-গাজীপুর সংবাদ  মতিঝিল আদর্শ ল’ কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।-গাজীপুর সংবাদ  কাপাসিয়ার ঘোরশ্বাব জলমহাল লীজের নামে সমঝোতা নয় সকলের জন্য উন্মুক্ত করার দাবী-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে লাখ টাকা জরিমানা, এসকেভেটর জব্দ-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় প্রতিবেশী সন্ত্রাসীদের হামলায় দম্পতি রক্তাক্ত, মাটির সাথে মিশল মুরগির খামার-গাজীপুর সংবাদ  শ্রীপুরের জৈনা বাজারে কার্বাইড রাসায়নিক কেমিক্যাল দিয়ে ১২ ঘন্টায় পাকাচ্ছে কলা,যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ-গাজীপুর সংবাদ  ছাতক সদর ইউনিয়নে জামায়াতের সেলাই মেশিন ও রমজান ফুডপ্যাক উপহার প্রদান-গাজীপুর সংবাদ  ভরপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী তরুণ সমাজ সেবক মোহাম্মদ রাজিব উদ্দিন সুমন ফরাজি-গাজীপুর সংবাদ  রায়পুরে বিএনপি নেতার মানবিক উদ্যোগ, ৩ শতাধিক শ্রমিকের মাঝে ঈদ উপহার দেয়ার প্রস্তুতি।-গাজীপুর সংবাদ  Verywell Casino: Your own Premium Hub for Online Gaming Quality

ঠাকুরগাঁওয়ে হরিপুরে ঘুষের টাকাসহ হিসাবরক্ষণ কর্মকর্তা ও অডিটর আটক-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৪৭ টাইম ভিউ

হুমায়ুন কবির,ঠাকুরগাঁও থেকে-

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ঘুষের টাকাসহ হিসাবরক্ষণ কর্মকর্তা ও অডিটর আটক। উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা শেরিকুজ্জামান ও অডিটর  হান্নানকে ঘুষের টাকা লেনদেনের সময় হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৭ মার্চ ) দুপুরে হরিপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির নিকট ঘুষ লেনদেনের বিষয়ে লিখিত অভিযোগের প্রেক্ষিতে জেলা দুর্নীতি কমিশনের একটি দল তাদের আটক করে।

অভিযোগ সূত্রে জানা গেছে, হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত অফিস সহায়ক জোহরা খাতুনের অবসর ভাতা প্রক্রিয়াকরণের জন্য শেরিকুজ্জামান ও হান্নান ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন। দর কষাকষির পর ২২ হাজার টাকায় রফা হয়। ১৭ হাজার টাকা আগেই দেওয়া হয়েছিল। বাকি ৫ হাজার টাকা দিতে গেলে দুদকের দল তাদের হাতেনাতে আটক করে।

স্থানীয় সূত্র মতে,শেরিকুজ্জামান ও হান্নান যোগদানের পর থেকে ঘুষ লেনদেনে বেপরোয়া হয়ে উঠেছিলেন। অবসরপ্রাপ্ত কর্মকর্তা

ও কর্মচারীদের কাছ থেকে তারা দুই থেকে তিন লাখ টাকা পর্যন্ত ঘুষ নিতেন। এছাড়া, যেকোনো কাজের জন্য সর্বনিম্ন ২০ হাজার টাকা ঘুষ নিতেন। অভিযোগ রয়েছে, শেরিকুজ্জামান নিজেকে

মহাশক্তিধর মনে করতেন। এর আগে,শেরিকুজ্জামান ও আরেক অডিটর মজিবর রহমানের ঘুষ লেনদেনের বিরুদ্ধে স্থানীয় লোকজন মানববন্ধন কর্মসূচি পালন করেছিলেন। জোহরা খাতুনের ছেলে জহিরুল ইসলাম রংপুর বিভাগীয় হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে ঘুষের বিষয়ে লিখিত অভিযোগও করেছিলেন। অভিযোগের তদন্ত হলেও মজিবরকে বদলি করা হলেও শেরিকুজ্জামান বহাল তবিয়তে কর্মস্থলে রয়ে যান। দুর্নীতি দমন কমিশন সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয় সহকারী পরিচালক ও উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আজমির শরিফ মারজী বলেন, আমরা বেশ কিছুদিন ধরেই এই অফিসের ওপর নজর রাখছিলাম। দীর্ঘ তদন্তের পর নিশ্চিত হয়েই অভিযান পরিচালনা করা হয়। আটক দুই কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com