1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
Planetă7 — nationales österreichisches Gebiet Claim Your Reward Bono Blitz Casino Bono Sin Depósito De $200 — Spain Spin & Win Cazinoul Queenplay România Deposit & Play Descoperă Strategii Puternice Pentru Meciuri Digital Poker Jocuri ◦ Bundesrepublik Deutschland Spin to Win সংখ্যালঘু নয়,সক্রিয় নাগরিক—ঠাকুরগাঁওয়ের ভোটযুদ্ধে হিন্দু ভোটারদের দৃশ্যমান উপস্থিতি-গাজীপুর সংবাদ  ভোট এবার এতটা উৎসবমুখর হবে, ভাবেনি কেউ-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল-গাজীপুর সংবাদ  Jugabet apuestas: consejos para mejorar tus habilidades y aumentar tus posibilidades de éxito ঠাকুরগাঁওয়ে ভোটকেন্দ্র সংলগ্ন পুকুরে মিলল দেশীয় লাঠিসোঁটা, তদন্তে পুলিশ-গাজীপুর সংবাদ  নির্বাচনের আগে জামায়াত আমির আটক:পরিকল্পিত চক্রান্ত- ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থী  দেলাওয়ার-গাজীপুর সংবাদ  পটুয়াখালী-১ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী’র ভোট কেন্দ্র পরিদর্শন-গাজীপুর সংবাদ 

জামালপুরে কমিটি গঠন নিয়ে যুবদলের দু’পক্ষের সংঘর্ষে আহত ১০-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৩৮১ টাইম ভিউ

সৈয়দ মুনিরুল হক নোবেল :

জামালপুরের দেওয়ানগঞ্জে কমিটি গঠনকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ মার্চ) সকালে দেওয়ানগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
এর আগে সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার পাররামপুর ইউনিয়নের তারাটিয়া বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পাররামপুর ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে পদবঞ্চিত নেতাকর্মীদের কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। প্রথমে হাতাহাতি এবং পরে লাঠিসোটা নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে আশপাশের বেশ কয়েকটি দোকানে ভাঙচুরের ঘটনাও ঘটে।
সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় পাঁচজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি বাবুল মিয়া, ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুছ আলী, সহ-সম্পাদক আবু তাহের এবং খাদ্য বিষয়ক সম্পাদক আ. রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক পল্টন, সদস্য লাভলু, সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান। আহতদের মধ্যে কয়েকজনকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
পাররামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. লুলু মিয়া বলেন, কয়েকদিন আগে ইউনিয়ন যুবদলের নতুন কমিটি অনুমোদন হয়। সোমবার ইফতারের আগমুহূর্তে তারাটিয়া বাজারে আমাদের ওপর হামলা চালায় পদবঞ্চিতরা। তারা সাধারণ সম্পাদকের দোকানও ভাঙচুর করেছে।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার এসআই মোহাম্মাদ বিল্লাল হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষ থেকেই লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com