1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে ২০ পিচ ইয়াবা সহ ১ জন ও নিয়মিত মামলায় ১ জন– গ্রেফতার ২-গাজীপুর সংবাদ  সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ ইস্যুতে রাণীশংকৈলে বিএনপি–জামায়াত সংঘর্ষ,আহত-৪-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ে ইউএনও অফিসে হামলা: নিয়োগ পরীক্ষার নথিপত্র ছিনতাই, বিএনপি সভাপতিসহ ৪০ জনকে আসামি করে মামলা -গাজীপুর সংবাদ  গজারিয়া রাস্তার জন্য জমি দিয়ে বিপাকে ৪ পরিবার: খালের দোহাই দিয়ে উচ্ছেদের নোটিশ-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল : চট্টগ্রাম মহানগর ছাত্রশিবির-গাজীপুর সংবাদ  মুনিরীয়া যুব তবলীগের ইফতার মাহফিল আলোচনা সভা : সিয়াম সাধনায় নফল ইবাদতে মনোযোগের আহ্বান-গাজীপুর সংবাদ  সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল।-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনা ও কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে স্কুলছাত্রসহ নিহত ২-গাজীপুর সংবাদ  বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  হরিপুর ইউএনও কার্যালয়ে ঢুকে কলেজের নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি’র সভাপতির বিরুদ্ধে-গাজীপুর সংবাদ 

ঠাকুরগাঁওয়ে দুই’শ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১১৭ টাইম ভিউ

এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার ছেলে আরাফাত হোসেন কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ে ২০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর ১২টার দিকে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে অবস্থিত ‘গড়েয়া ইসলামী একাডেমী’ চত্বরে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষ্যে গড়েয়া ইসলামী একাডেমী প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরে আলম শাহ, শিক্ষক ও সমাজ সেবক ইয়াসিন আলী, দবিরুল ইসলাম কবীর, গড়েয়া ইসলামী একাডেমীর অধ্যক্ষ ইব্রাহিম খলিল, সমাজ সেবক সাইফুল হক লেবু, সমাজ সেবক সোলজার হোসেন, সাংবাদিক মাজেদুর রহমান মাজেদ, রহমত আরিফ প্রমুখ।

বক্তব্য প্রদান শেষে- বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর কবির রানার আয়োজনে ও নূর মোহাম্মদ নূরু মিঞা ওয়েলফেয়ার ট্রাস্টের সৌজন্যে এবং গড়েয়া বন্ধু সংগঠনের সার্বিক সহযোগিতায় ২০০জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রত্যেককে চাল, ডাল, সেমাই, চিনি, সয়াবিন তেলসহ বিভিন্ন খাদ্য উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়াও ৬০০ জন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com