1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

৬৯ বস্তা ওএমএসের চালসহ ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আটক-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১১২ টাইম ভিউ

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবির,

ঠাকুরগাঁওয়ে ৬৯ বস্তা ওএমএসের চাল জব্দ করেছে পুলিশ। এ সময় আটক করা হয় আমিনুল ইসলাম নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে। পুলিশের দাবি, বিএনপির ওই নেতা এমএসের চাল পাচারের সঙ্গে জড়িত। শুক্রবার (২৮ মার্চ) গভীর রাত সাড়ে ৩ টায় সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের রাজাপুকুর এলাকা থেকে চালসহ ওই বিএনপি নেতাকে আটক করা হয়। জব্দ করা হয় ওএমএসের চাল বহনে যুক্ত মাহেন্দ্র গাড়ি । বর্তমানে জব্দকৃত গাড়িসহ চাল থানা হেফাজতে রয়েছে। আটক আমিনুল বেগুনবাড়ি ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পদে রয়েছেন। পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৭ মার্চ) বিবাগত রাতে খাদ্য অধিদপ্তরের অনুমোদিত ওএমএসের ডিলার ওয়াদুদ ও তার সহযোগিরা মিলে একটি মাহেন্দ্র গাড়িতে করে চালগুলো কালোবাজারে বিক্রির উদ্দেশে নিয়ে যাচ্ছিল। এ সময় স্থানীয়রা আমিনুল ইসলামকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে আমিনুলকে আটক করে। স্থানীয়দের দাবি, আমিনুল বাদেও ওএমএসের চাল ইস্যুতে কামাল হক, সুলতান, নুর আমিন ও ওয়াদুদ জড়িত। এ চারজন স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। স্থানীয় বিএনপি নেতা ইমাম আলী বলেন, ‘ওরা দলের কলঙ্ক, ওরা চোর। ওদের কারণে দলের সুনাম ক্ষুন্ন হচ্ছে।’ দিনমজুর নাজমুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘আমরা গরিব মানুষ। আমাদের জন্য সরকারের এ খাদ্যবান্ধব কর্মসূচি। অথচ, তারা চাল বিক্রি করে দিচ্ছে।’

হরচন্দ্র বর্মন নামের আরেকজন বলেন, ‘প্রতিদিন চাল নিতে গেলে ডিলার বলেন চাল নেই। আজ দেখলাম চাল বের হচ্ছে। ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল হামিদ বলেন, স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন আহবায়ক আমিনুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com