ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা শীর্ষ মাদক ব্যবসায়ী জিয়াউল হক মুরাদ ও তার স্ত্রী সোনিয়াকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে গজারিয়া থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে দুই’শ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গজারিয়া উপজেলার বালুয়াকান্দি কাজী পাড়া তার বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত মুরাদ কাজী পাড়ার মৃত.ইকরামূল হকের ছেলে।
এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার আলম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইন্সপেক্টর (তদন্ত) শহিদুল ইসলাম সহ পুলিশের একটি টিম অভিযানে পরিচালনা করে মুরাদ ও তার স্ত্রীকে দুই’শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করি। মুরাদের বিরুদ্ধে গজারিয়া থানা সহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আটক দম্পতির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও প্রতিরোধ আইনে মামলা রুজু করা হয়েছে।