সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে পুলিশের পৃথক অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত ৫ ও জিআর মামলার আরো ২ আসামী সহ মোট ৭ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করেছে। ছাতক থানার সিআর ৪৮৭/২৪ (ছাতক) মামলার আসামি ইসলাম পুর ইউনিয়নের বনগাও গ্রামের দুদু মিয়ার পুত্র জামাল (৪০), বনগাও উত্তর পাড়া গ্রামের মৃত মফিজ আলীর পুত্র সুরুজ আলী প্রকাশ গেদা (৬০), চান্দ আলী (৪৮), ধনিটিলা বনগাও পশ্চিম পাড়ার সৈয়দ মিয়ার পুত্র কামরান(২২), সুরুজ আলী গেদা মিয়ার পুত্র জুনেদ (১৯) কে গ্রেফতার করা হয়। জি আর-২৩২/২৪ (ছাতক) মামলার আসামি রতনপুর-নিজগাও গ্রামের মৃত ইয়াজ আলীর পুত্র আখদ্দছ আলী (৪২), আব্দুল জাহিরের পুত্র হাবিবুর রহমান (১৯)কে গ্রেফতার করেছে পুলিশ। ছাতক থানার এসআই মোঃ সিকান্দর আলী, এসআই মোঃ সাদেক, এসআই রেজাউল করিম, এসআই রাহিম আহমদ, এসআই গোলাম সারোয়ার, পিএসআই বিন আমিন, এএসআই মোহাম্মদ তোহা, এএসআই তোলা মিয়া, এএসআই নাছির উদ্দীন, এএসআই সাইফুর রহমান, এএসআই আরিফুজ্জামান, এএস আই মাসুদ আহমদ, এএসআই সাহাব উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ সোমবার রাত পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছেন। ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ জানান, গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।