
সেলিম মাহবুব,ছাতকঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতা, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন অসুস্থ। তিনি গত বৃহস্পতিবার থেকে ঢাকাস্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি। কলিম উদ্দিন আহমেদ মিলনের সুস্থতা কামনায় আজ শুক্রবার (১৮ এপ্রিল) বাদ জুম্মা ছাতক উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দগঞ্জ পয়েন্ট জামে মসজিদ, তকিপুর জামে মসজিদ, গোবিন্দ নগর জামে মসজিদ, গোবিন্দগঞ্জ নয়াবাজার জামে মসজিদ, অধ্যক্ষ সিরাজুল ইসলাম জামে মসজিদ, সুহিতপুর ইলিয়াস আলী জামে মসজিদ, মোল্লা আতা জামে মসজিদ, ভাতগাঁও ইউনিয়নের আলীগঞ্জ বাজার জামে মসজিদ, দোলার বাজার ইউনিয়নের পালপুর জামে মসজিদ,বুরাইয়া জামে মসজিদ, বুরাইয়া মাদ্রাসা মসজিদ, দোলার বাজার জামে মসজিদ, ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের দিঘলী চাকলপাড়া জামে মসজিদ, দিঘলী রামপুর জামে মসজিদ, শিব নগর জামে মসজিদ, রাধানগর জামে মসজিদ, দক্ষিণপাড়া রাধানগর

জামে মসজিদ, গোপাল নগর জামে মসজিদ, নোয়াগাঁও জামে মসজিদ, তেঘরি জামে মসজিদ, রাধানগর পুরাতন জামে মসজিদ, উত্তর খুরমা ইউনিয়নের গাবুরগাঁও জামে মসজিদ, গদারমহল জামে মসজিদ, ছাতক ইউনিয়নের কাজিহাটা নোয়াগাঁও জামে মসজিদ, আন্দারী গাঁও জামে মসজিদ, দক্ষিণ খুরমা ইউনিয়নের মালিকান্দি মসজিদ, কাশিপুর জামে মসজিদ, চরমহল্লা ইউনিয়নের আশাকাচর গ্রাম জামে মসজিদ, মজুমদারীচর জামে মসজিদ, পৌরসভার লেবার পাড়া জামে মসজিদ, কালারুকা ইউনিয়নের শাহ মুজাম্মিল আলী(রহ) এতিমখানা, মাদ্রাসা জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার বাগবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ, ছাতক কেন্দ্রীয় বাসস্ট্যান্ড জামে মসজিদে দোয়া-মিলাদ ও কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া ছাতক পৌর সভা ও উপজেলার ১৩ টি ইউনিয়নের বিভিন্ন জামে মসজিদে কলিম উদ্দিন আহমেদ মিলনের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply