1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

পটুয়াখালীতে সেনা সদস্যের হুমকির মুখে মানবাধিকার কর্মী ও তার পরিবার।-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৭৯ টাইম ভিউ

স্টাফ রিপোর্টার

দুমকি উপজেলার ২নং লেবুখালী ইউনিয়নের কার্তিক পাশা গ্রামের বাসিন্দা গণমাধ্যম ও NPS মানবাধিকার সংস্থার পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোঃ নেছার উদ্দিন গাজীর পরিবারের উপর রোজ বৃহস্পতিবার তারিখ ২৪/০৪/২৫ইং আনুমানিক দুপুর ২টা ৩০মিনিটের সময় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে বসত ঘরের সামনে গিয়ে সেনা সদস্য ও তার পরিবারের লোকজনসহ এসে তাদেরকে প্রাণনাশের হুমকি দেয় ও হামলা করার চেষ্টা করেন।

এসময়ে ভুক্তভোগী পরিবারের এক সদস্য উক্ত ঘটনার ভিডিও ধারণ করার প্রস্তুতি নিলে তখন সেনা সদস্য মোঃ ইমরান ও তার পরিবারের লোকজনের হাতে থাকা দেশীয় অস্ত্র সরঞ্জাম ফেলে দিয়ে তারা আবারও হুমকি ধামকি দিয়ে তাৎক্ষণিক তারা চলে যায়।

এ ব্যাপারে গাজী মোঃ নেছার উদ্দিন গণমাধ্যমকে বলেন -গত ২৮/০১/২০১০ ইং খ্রিস্টাব্দে মাতাঃ মোহাম্মাদ রিজিয়া বেগমও চাচি ফাতিমা বেগম এর নামে
১৬ শতাংশ জমি ছাপ কবলায় মালিক নিযুক্ত থাকিয়া ভোগ দখল করিয়া আসছে।বিগত আওয়ামী দূর্শাসনের সময়ে সেনা সদস্য মোঃ ইমরান পিতাঃ সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান মোল্লা গং দলীয় প্রভাব ও পেশি শক্তি দিয়ে উক্ত সম্পত্তি জোরপূর্বক দখল করে নেয়।

পরে উক্ত ঘটনার প্রতিবাদ করতে গেলে হাবিবুর রহমান মোল্লার ছোট ছেলে ছাত্র লীগ কর্মী মোঃ জিয়ার হাতে নির্যাতনের শিকার হই এবং জিয়ার হাতে থাকা রামদা দিয়ে ধাওয়া দিলে দ্রুত ঘটনাস্থান থেকে চলে যেতে সক্ষম হই। উক্ত ঘটনার বিষয় উল্লেখ করিয়া দুমকি থানায় অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করিলেও কোন
প্রকার সুষ্ঠ সমাধান পাওয়া যায়নি।

বর্তমানে হাবিবুর রহমান মোল্লা বিএনপির পার্টি অফিস ভাঙ্গা মামলায় গ্রেফতার হয়ে জেলহাজতে থাকায়,তার অনুপস্থিতিতে একটু সুযোগ পেয়ে,নেছার উদ্দিনগং উক্ত দলিলকৃত সম্পত্তিতে বেড়া দিয়ে রাখার কারনে সেনা সদস্য মোঃ ইমরান গং এসে উক্ত ঘটনা ঘটায়
বলে জানান ভুক্তভোগী পরিবার।

উক্ত সম্পত্তির বিবরণ দলিল নং ৯০, জমি বাড়ি ১০৮ শতাংশ, দাগ নং ১৮১৪, খতিয়ান নং ৬৫১, জেল নং২১,মৌজা কার্তিক পাশা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com