1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

পটুয়াখালীতে ভূমি উপ-সহকারি বাপ্পির মৃত্যুতে দোয়া ও স্মরনসভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১১৫ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যান সমিতি পটুয়াখালী জেলা শাখার সদস্য ভূমি উপ- সহকারি কর্মকর্তা মরহুম জিএম মাহাবুব আলম ( বাপ্পি) এর রূহের মাগফেরাত কামনায় দোয়া ও স্মরন সভা অনুষ্ঠিত।

আজ শুক্রবার (২ মে) বাদ আছর পটুয়াখালী সদর উপজেলা ভূমি অফিস (এ্যাকোয়ারস্টেট) প্রাঙ্গনে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যান সমিতি পটুয়াখালীর সভাপতি মো. শাহজাহান সিকদার এর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক সম্পাদিকা আকলিমুন খানম আঁখির সঞ্চালনায় দোয়া ও স্মরন সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা সেটেলমেন্ট অফিসার মোক্তাদির হোসেন। বিশেষ অতিথি হিসেবে ভূমি উপ- সহকারি মরহুম জিএম মাহাবুব আলম ( বাপ্পি) এর কর্মজীবনের সততা, নিষ্ঠার স্মৃতিচারন ও তার আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন ভূমি অফিসার্স কল্যান সমিতির সাধারন সম্পাদক একেএম ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, রাঙ্গাবালী ইউনিয়নের ভূমি উপ- সহকারী কর্মকর্তা মো. জাকির হোসেন, কলাপাড়া ইউনিয়নের ভূমি উপ সহকারী কর্মকর্তা এইচ এম মোজাহেরুল ইসলাম ও মরহুমের ছেলে এসএসসি পরীক্ষার্থী মো. লাজিম। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হেসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ও ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক, দি- পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এ্যাকোয়ার স্টেট জামে মসজিদ কমিটির সাধারন সম্পাদক মো. কামাল হোসেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন এ্যাকোয়ার স্টেট জামে মসজিদের খতিব মাওঃ মো. মোখলেছুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের ভূমি উপ-সহকারি কর্মকর্তাগনসহ সংশ্লিস্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com