মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদল কালো ব্যাজ ধারণ ও অবস্থান কর্মসূচি পালন করেছে।বৃহস্পতিবার দুপুরে ইনস্টিটিউট চত্বরে আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন শাখা ছাত্রদলের সভাপতি মো: আতিক হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মো: মারুফ হাওলাদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: লিমন হাওলাদার এবং সহ-সভাপতি মো: মিলন খন্দকার।এসময় বক্তারা বলেন, সাম্য ছিল একজন মেধাবী ছাত্র ও নিবেদিত কর্মী। তাকে যেভাবে হত্যা করা হয়েছে তা ন্যাক্কারজনক ও ভয়ংকরও। দ্রুত বিচার না হলে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে।
তারা এ ব্যাপারে অবিলম্বে এ হত্যার বিচার দাবি করেন এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।