1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম:
রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় তারেক, দেশ গড়তে জাতীয় ঐক্যের বিকল্প নাই —- সৌজন্যবোধ শ্রদ্ধাই সুস্থ গণতন্ত্রের মূল ভিত্তি:তারেক-গাজীপুর সংবাদ  নির্বাচনে বিএনপি-জামাত (৪৯% -৩২%) স্বতন্ত্র ৫% এনসিপি ৩% শতাংশ-গাজীপুর সংবাদ  শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর শিক্ষা-গাজীপুর সংবাদ  ধানের শীষ প্রার্থী এহসানুল পরাজয় : দল বিলুপ্তি দায়ে প্রভাব প্রতিক্রিয়া জনমনে-গাজীপুর সংবাদ  এক দল ও গ্রামের ৩ এমপি’র চমক!একই বাড়ির সন্তান-২: উৎফুল্ল সারাগ্রাম চট্টগ্রামবাসী-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় বিএনপির ভরাডুবি: অতি-আত্মবিশ্বাস ও দখলদারিত্বের মাশুল দিলেন রিয়াজুল হান্নান-গাজীপুর সংবাদ  গজারিয়া ৫৪ বছর পর আক্ষেপ গুচিয়ে ইতিহাস গড়লেন কামরুজ্জামান রতন,-গাজীপুর সংবাদ  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নিরঙ্কুশ জয় পিরোজপুর-২ আসনে আহম্মদ সোহেল মনজুর সুমন।-গাজীপুর সংবাদ  নির্বাচনের দায়িত্ব শেষে পরপর ২জন আনসার সদস্য নিহত-গাজীপুর সংবাদ  ময়মনসিংহে বিএনপি-৮ জামায়াত-২ ও ১টিতে স্বতন্ত্র বিজয়ী হয়েছেন-গাজীপুর সংবাদ 

কুয়াকাটায় নারী কৃষকদের অংশগ্রহনে বুট ক্যাম্পিং কর্মশালা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২৩৭ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর কুয়াকাটায় নারী কৃষকদের অংশগ্রহণে বুট ক্যাম্পিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৮ই মে (রবিবার) হোটেল খান প্যালেস অডিটোরিয়ামে বেসরকারী উন্নয়ন সংস্থা স্ট্রীট চাইল্ড এর আয়োজনে গেটস ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় আভাস-কেয়ার ফর উইমেন প্রকল্প এর অধীনে এ বুট ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা কৃষি অফিসার আরাফাত হোসেন, বিশেষ অতিথি ছিলেন সিপিপির উপজেলা সহকারী পরিচালক আসাদুজ্জামান, এনজিও রাসিন এর নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা প্রমুখ। বুট ক্যাম্পিং কর্মশালায় সভাপতিত্ব করেন আভাস এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল।

কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্ট্রীট চাইল্ড এর কান্ট্রি লিড ইমতিয়াজ রিদয়, আভাস কেয়ার ফর উইমেন প্রকল্প ফোকাল ও পরিচালক ফান্ড রাইজিং এর জহুরুল হাসান তালুকদার, প্রকল্প ম্যানেজার মো: এনামুল হক, কোস্ট ফাউন্ডেশনের এডভোকেসি এন্ড লিয়াযো অফিসার মো: ইউনুস। এ বুট ক্যম্পিং কর্মশালায় কলাপাড়া উপজেলার ৩৫ জন নারী কৃষক অংশগ্রহণ করেন।

কর্মশালায় নারীদের জন্য লিঙ্গ-রূপান্তরমূলক জলবায়ু অভিযোজন কৌশল নির্ধারণ, বাস্তবায়ন ও প্রতিষ্ঠা করা, যাতে করে গ্রামের নারী কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। এই প্রকল্পের মাধ্যমে নির্বাচিত নারী কৃষকদের জীবিকায় উন্নতি সাধনের পাশাপাশি বুট ক্যাম্প থেকে উদ্ভাবিত ধারণাগুলোর বাস্তব প্রয়োগ, জলবায়ু সহনশীল কৃষি ও শ্রম সাশ্রয়ী প্রযুক্তি বাস্তবায়ন করা এ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য বলে জানান আয়োজক কমিটি।

এ সময় প্রধান অতিথি কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আধুনিক কৃষি পদ্ধতি ও প্রযুক্তি সম্পর্কে ধারণা দেন এবং সকল প্রকল্প অংশগ্রহণকারীদের বিভিন্ন সরকারী সেবায় অন্তর্ভূ্ক্তিসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com