1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে ২০ পিচ ইয়াবা সহ ১ জন ও নিয়মিত মামলায় ১ জন– গ্রেফতার ২-গাজীপুর সংবাদ  সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ ইস্যুতে রাণীশংকৈলে বিএনপি–জামায়াত সংঘর্ষ,আহত-৪-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ে ইউএনও অফিসে হামলা: নিয়োগ পরীক্ষার নথিপত্র ছিনতাই, বিএনপি সভাপতিসহ ৪০ জনকে আসামি করে মামলা -গাজীপুর সংবাদ  গজারিয়া রাস্তার জন্য জমি দিয়ে বিপাকে ৪ পরিবার: খালের দোহাই দিয়ে উচ্ছেদের নোটিশ-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল : চট্টগ্রাম মহানগর ছাত্রশিবির-গাজীপুর সংবাদ  মুনিরীয়া যুব তবলীগের ইফতার মাহফিল আলোচনা সভা : সিয়াম সাধনায় নফল ইবাদতে মনোযোগের আহ্বান-গাজীপুর সংবাদ  সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল।-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনা ও কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে স্কুলছাত্রসহ নিহত ২-গাজীপুর সংবাদ  বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  হরিপুর ইউএনও কার্যালয়ে ঢুকে কলেজের নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি’র সভাপতির বিরুদ্ধে-গাজীপুর সংবাদ 

ফ্যাসিস্ট সরকার দেশ ধ্বংস করে দিয়ে দেশের সম্পদ লুঠ করে পালিয়েছে—–সাবেক এমপি মিলন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৭০ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। এই মুক্তির সনদ আপনারা সবার কাছে পৌঁছে দিবেন৷ বাংলাদেশের মানুষ গত সতেরো বছর কষ্ট করেছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, জেলে গিয়েছেন। মানুষ নিজের ভোট নিজে দিতে পারেনি।ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছিল। ফ্যাসিস্ট সরকার দেশ ধ্বংস করে দিয়ে দেশের সম্পদ লুঠ করেছে। বুধবার (২১ মে) বিকেলে শান্তিগঞ্জ উপজেলার আল ফেরদৌস কমিউনিটি সেন্টারে উপজেলার পূর্ব পাগলা ও পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে তারেক রহমান কর্তৃক রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷ অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে কলিম উদ্দিন মিলন বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে যত দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। যে নির্বাচনে সাধারণ মানুষ নিজের ভোট নিজে দিবে এবং যাকে খুশি তাকে দিবে। নির্বাচন নিয়ে কোন টালবাহানা মেনে নেয়া হবে না৷ সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ।

প্রধান বক্তা বলেন, দীর্ঘদিনের আন্দোলনে ফসল, ফ্যাসিস্টের পতন হয়েছে৷ আমরা দীর্ঘদিন ভোট দিতে পারি নাই। ভোটের জন্য আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি৷ তাই অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে৷ যদি নির্বাচন দিতে টালবাহানা করেন প্রয়োজনে আবারও আন্দোলনে নামবে বিএনপি৷ তখন আর রেহাই পাবেন না৷ তাই অনতিবিলম্ব নির্বাচনের ব্যবস্থা করুন। তিনি আরও বলেন, আমি আপনাদের কথা দিচ্ছি বিএনপি ক্ষমতায় এলে শান্তিগঞ্জ-জগন্নাথপুরে সমান উন্নয়ন হবে। এখানে কোন বৈষম্য হবে না। যদি ১৯-২০ হয় প্রয়োজনে শান্তিগঞ্জে বেশি উন্নয়ন করা হবে। আপনাদের কর্মী হিসেবে পাশে থেকে সামগ্রীক উন্নয়নে কাজ করতে চাই। শান্তিগঞ্জে শান্তি ফিরিয়ে দিতে চাই। এইজন্য সবার সহযোগীতা চাই। শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক জালাল উদ্দিনের সভাপতিত্বে ও প্রথম যুগ্ম আহবায়ক রওশন খান সাগরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (স্বাক্ষর ক্ষমতাসম্পন্ন) এডভোকেট আবদুল হক, জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও পিপি এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, মো.নূর আলী, জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন আহমদ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাশেম নাঈম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লুৎফুর রহমান, পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইরান উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরমান উদ্দিন, জেলা যুবদলের সদস্য শহিদুল ইসলাম মুন্সি, যুবদল নেতা জাফর আহমদ, স্বেচ্ছাসেকবক দল নেতা কামরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুল করিম মাছুম ও ছাত্রদল নেতা মানছুর আহমদ। এসময় পূর্ব পাগলা ও পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ওলামাদলের সভাপতি সজীব আহমদ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com