1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

রাণীশংকৈলে অবৈধ যানবাহন রোধে সেনা-পুলিশের যৌথ অভিযান-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৬২ টাইম ভিউ

হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে গত বৃহস্পতিবার ২২ মে সকাল থেকে শিবদিঘি যাত্রী ছাউনি মৌড় থেকে থানা গেট পর্যন্ত, হেলমেট, গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সবিহীন যানবাহন চলাচল রোধে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি ঠাকুরগাঁও জেলা পুলিশের ট্রাফিক বিভাগ, রাণীশংকৈল থানা পুলিশের সদস্যরা অংশ নেন। অভিযানের নেতৃত্বে ছিলেন ঠাকুরগাঁও জেলা পুলিশের ট্রাফিক সার্জেন্ট আহাম্মেদ হোসেন ও সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার, মুসা কালিমুল্লাহ। এ সময় সড়কে চলাচলকারী অবৈধ ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে ১২টি মোটরসাইকেলকে আটক করা হয়। এসব যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানায়।

ঠাকুরগাঁও জেলা ট্রাফিক পুলিশের (ইনচার্জ) হাসান আসকরী জানান, সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরও বলেন, “জনস্বার্থে সাধারণ মানুষের নিরাপত্তা ও যান চলাচলের শৃঙ্খলা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com