1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় তারেক, দেশ গড়তে জাতীয় ঐক্যের বিকল্প নাই —- সৌজন্যবোধ শ্রদ্ধাই সুস্থ গণতন্ত্রের মূল ভিত্তি:তারেক-গাজীপুর সংবাদ  নির্বাচনে বিএনপি-জামাত (৪৯% -৩২%) স্বতন্ত্র ৫% এনসিপি ৩% শতাংশ-গাজীপুর সংবাদ  শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর শিক্ষা-গাজীপুর সংবাদ  ধানের শীষ প্রার্থী এহসানুল পরাজয় : দল বিলুপ্তি দায়ে প্রভাব প্রতিক্রিয়া জনমনে-গাজীপুর সংবাদ  এক দল ও গ্রামের ৩ এমপি’র চমক!একই বাড়ির সন্তান-২: উৎফুল্ল সারাগ্রাম চট্টগ্রামবাসী-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় বিএনপির ভরাডুবি: অতি-আত্মবিশ্বাস ও দখলদারিত্বের মাশুল দিলেন রিয়াজুল হান্নান-গাজীপুর সংবাদ  গজারিয়া ৫৪ বছর পর আক্ষেপ গুচিয়ে ইতিহাস গড়লেন কামরুজ্জামান রতন,-গাজীপুর সংবাদ  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নিরঙ্কুশ জয় পিরোজপুর-২ আসনে আহম্মদ সোহেল মনজুর সুমন।-গাজীপুর সংবাদ  নির্বাচনের দায়িত্ব শেষে পরপর ২জন আনসার সদস্য নিহত-গাজীপুর সংবাদ  ময়মনসিংহে বিএনপি-৮ জামায়াত-২ ও ১টিতে স্বতন্ত্র বিজয়ী হয়েছেন-গাজীপুর সংবাদ 

রাণীশংকৈলে দিনব্যাপী ভোক্তা অধিকার অভিযানে ৯১ হাজার টাকা জরিমানা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৩৭ টাইম ভিউ

হুমায়ুন কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শনিবার (২৪ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনব্যাপী অভিযানে

৭ টি প্রতিষ্ঠানের মালিককে ৯১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ এস এম মাসুম-উদ-দৌলা। জানা গেছে ড্রাগ লাইসেন্স না থাকা পণ‌্যের মোড়ক, অনুমোদনহীন ওষুধ বিক্রয়, গো খাদ্যের গায়ে মূল্য তালিকা না থাকার অপরাধে পৌর শহরের চাঁদনী এলাকার মেসার্স কোহিনুর ভেটেরিনারি ফার্মেসিকে ৬ হাজার টাকা, ডাবতলী এলাকার মেসার্স আংগুর ভেটেরিনারি মেডিসিন ফার্মেসিকে ৩ হাজার টাকা,মডেল স্কুল সংলগ্ন মেসার্স পশু স্বাস্থ্য ফার্মেসিকে ৩ হাজার ও নেকমরদ বাজারের মেসার্স পার্থ ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে জ্বালানি তেল কম দেওয়ার অপরাধে নেকমরদ এলাকার মেসার্স হাইওয়ে ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা ও কাতিহার এলাকার মেসার্স চেয়ারম্যান ফিলিং স্টেশনকে ২৫ হাজার টাকাসহ ওই এলাকার মেসার্স আরবিবি ইটভাটাকে ইটের
সঠিক মাপ না থাকার অপরাধে ২০
হাজার টাকাসহ মোট ৭ প্রতিষ্ঠানকে ৯১ টাক জরিমানা করা হয়।
এ অভিযান পরিচালনা কালে
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.
রুপম চন্দ্র মহন্ত, ভ্যাটেনারি সার্জন ডা.রমেন চন্দ্র ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা এ এস এম মাসুম-উদ-দৌলা জানান, নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ পর্যায়ক্রমে তদারকির জন্য জনস্বার্থে সমগ্র জেলায় এ অভিযান
চলমান থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com