1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক ফলাফল পত্রিকায় উপদেষ্টা সম্পাদক হিসেবে যোগ দিলেন আল কবির-গাজীপুর সংবাদ  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী লায়ন আব্দুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান-গাজীপুর সংবাদ  ভাণ্ডারিয়ায় ইউএনওর অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ইসলামিয়া মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা-গাজীপুর সংবাদ  পটুয়াখালীর দক্ষিণ সবুজ বাগে ভয়াবহ অগ্নিকাণ্ডে টিনশেড ঘর ভস্মীভূত, নিঃস্ব ৪টি পরিবার!-গাজীপুর সংবাদ  খুলশীর ওসি সিটিএসবিতে বদলি:মেয়র’র অভিযোগ-গাজীপুর সংবাদ  ছাতক প্রেসক্লাবে সংবাদ সম্মেলন-গাজীপুর সংবাদ  মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, সাগর ছাড়ছেন জেলেরা-গাজীপুর সংবাদ  Migliori Siti Slot Online AAMS per il 2026: un confronto tra i casinò più WIPC-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হলেন শ্রীলঙ্কার সাংবাদিক নেতা রাঙ্গা বান্দারানায়েকে-গাজীপুর সংবাদ  শরীফপুরে চেয়ারম্যান পদপ্রার্থী হারুন অর রশীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রাণীশংকৈলে দুর্নীতি প্রতিরোধ বিষয়ে আলোচনা ও বিতর্ক প্রতিযোগিতা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৫০৫ টাইম ভিউ

হুমায়ুন কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজ মিলনায়তনে রবিবার ২৫ মে সকাল ১১টায় দুর্নীতি দমন কমিশনের আওতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাণীশংকৈল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক কবি-সাংবাদিক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওই কলেজের অধ্যক্ষ জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহ-শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন, অধ্যাপক ইসমাইল হোসেন, অধ্যাপক মনিরুজ্জামান মনি ও প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল। এ ছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহনকারি ৪টি স্কুলের ছাত্র- ছাত্রী ও শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অতিথিরা দুর্নীতি প্রতিরোধ ও বিতর্ক প্রতিযোগিতার বিষয়ে বক্তব্য দেন। প্রতিযোগিতায় নেকমরদ আলিমুদ্দির সরকারি উচ্চ বিদ্যালয়, রাণীশংকৈল সরকারি গার্লস হাই স্কুল,  রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয় ও কেন্দ্রীয় হাই স্কুলের ছাত্র ছাত্রীরা অংশ নেন। চুড়ান্ত পর্বে ” রাজনৈতিক সদিচ্ছাই পারে দুর্নীতি

সহনীয় পর্যায়ে রাখতে”-বিষয়ে প্রতিযোগিতা হয়। বিচারক ছিলেন অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রধান শিক্ষক গোপেন্দ্রনাথ বর্মন ও
শিক্ষক জ্যোতিষ চন্দ্র রায়। মডারেটর ছিলেন প্রভাষক আলমগীর হোসেন। উপস্থাপনা ও সার্বিক পরিচালনায় ছিলেন কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক প্রশান্ত কুমার বসাক।
প্রতিযোগিতায় কেন্দ্রীয় হাই স্কুল চ্যাম্পিয়ন ও
সরকারি গার্লস হাই স্কুল রানার আপ হয়।উভয়
বিতার্কিক দলকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।
অনুষ্ঠানে অংশ নেয়া ছাত্র ছাত্রীদের সাধারণ (টোকেন) পুরস্কার দেয়া হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com