1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

রাণীশংকৈলে একটি কবরস্থান থেকে একই পরিবারের ৪ টি কঙ্কাল চুরি, এলাকায়  আতঙ্ক-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৫৪ টাইম ভিউ

হুমায়ুন,কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একটি কবরস্থানে

কবর খুঁড়ে একই পরিবারের ৪টি কঙ্কাল চুরি হয়েছে। গত রোববার (২৫ মে)দিবাগত রাতে
উপজেলার বাচোর ইউনিয়নের মীরডাঙ্গী মহেষপুর কবরস্থানে
এ কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে ওই এলাকার জনগণের মাঝে ব্যপক চাঞ্চল্যে ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। খবর পেয়ে রাণীশংকৈল থানার পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকাবাসী ও পুলিশ জানায়, রোববার রাতের কোনো এক সময় ওই কবরস্থানে একই পরিবারের ৪ জনের কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সোমবার (২৬ মে) বিকালে স্থানীয় লোকজন কবরস্থানে গরু-ছাগল চড়াতে গেলে ৪টি কবরের মাটি খোঁড়া ও এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে তাদের পরিবারের লোকদের খবর দিলে তারা এসে দেখে কবর থেকে কঙ্কাল চুরি হয়ে গেছে। কারো মরদেহ নেই কবরগুলোতে। কঙ্কাল হারানো স্বজনরা জানান,আমিরুল ইসলাম, রাবেয়া বেগম, জরিফা বেগমসহ চার আত্মীয়-স্বজনকে ওইসব কবরে দাফন করা হয়েছিল। এরা সবাই
গত পাঁচ মাস থেকে দুই বছরের মধ্যে মারা যায়। এবং সবাই টেকিয়া মহেশপুর এলাকার বাসিন্দা। সর্বশেষ প্রায় পাঁচ মাস আগে আমিরুল নামে একজনকে দাফন করা হয়েছিল। রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল জানান, বিষয়টি জানার পর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। কারা এ ঘটনার সাথে জড়িত,তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com