1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে নেতাকর্মীদের নিয়ে এমপি প্রার্থী সালমা নজির-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২০০ টাইম ভিউ

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি

‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী নারী নেত্রী সালমা নজির বিশাল শুডাউন দিয়ে মিছিল সহকারে যোগদান করেন।

বুধবার দুপুর ২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিভাগীয় যুব সমাবেশ অনুষ্ঠিত হয়

সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার রাত থেকেই সুনামগন্জ এক নির্বাচনী এলাকা সহ সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের বিভিন্ন এলাকা থেকে দলে দলে নেতাকর্মীরা মিছিল সহকারে আসতে থাকে।

রাত পেরিয়ে সকাল হবার সাথে সাথেই নয়াপল্টন এলাকা রূপ নিয়েছে জনসমুদ্রে। অনেকের হাতে দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন। কেউ কেউ নেচে-গেয়ে স্লোগানে স্লোগানে সমাবেশ প্রাঙ্গণ মুখরিত করে তুলেছেন।

সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকার গন মানুষের নেত্রী আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সালমা নজির বলেন, তারুন্যই শক্তি তারুন্যই মুক্তি এই সমাবেশের মূল উদ্দেশ্য হলো দেশের তরুণ সমাজের উদ্বেগ-উৎকণ্ঠা, প্রত্যাশা ও রাজনৈতিক অংশগ্রহণকে কেন্দ্র করে একটি ইতিবাচক বার্তা দেওয়া।তিনি বলেন আমার নির্বাচনী এলাকা সুনামগন্জ এক থেকে হাজারো হাজার নেতা কর্মী আজ ঢাকার রাজপথে সমবেত হয়েছেন।তারা তারেক রহমানের নেতৃত্বে আগামীর সম্বাভনাময়ী বাংলাদেশ দেখার প্রত্যয় নিয়ে এসেছেন। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশায় আজকে আওয়াজ উঠেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com