1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কাপাসিয়ায় নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল-গাজীপুর সংবাদ  ভোটের অধিকার ফিরে পাওয়ার সুযোগ এসেছে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল-গাজীপুর সংবাদ  Exhaustiva Manual Para Recompensas En Casinos En Línea ◦ ES Get Bonus Now 5,000 Exempt Spin Around Indiana Tournament Booty Consortium — British area Try It Now Kaszinó Payforit • Hajdú-Bihar megye দেশি-বিদেশি অস্ত্রসহ বিপুল গোলাবারুধ উদ্ধার :র‍্যাব-৭-গাজীপুর সংবাদ  কাপাসিয়া হবে মডেল উপজেলা’: শেষ মুহূর্তের প্রচারণায় শাহ্ রিয়াজুল হান্নান-গাজীপুর সংবাদ  দাঁড়িপাল্লার শ্লোগানে মুখর রাণীশংকৈল জামায়াতের শেষ নির্বাচনী জনসভা ও বিশাল গণমিছিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ৮২ ঘণ্টা নিষেধাজ্ঞা নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ:ইসি-গাজীপুর সংবাদ  সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা নিয়ে প্রশ্ন তুললেন জাতীয় পার্টির এমপি প্রার্থী- হাফিজউদ্দিন-গাজীপুর সংবাদ 

ছাতক সীমান্তে বিএস এফ কর্তৃক পুশইন ১৬ নাগরিককে জাহানারা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে আশ্রয় দেয়া হয়েছে-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৪৮ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতক ছনবাড়ী সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ ইন করা ১৬ জন নাগরিককে উপজেলার জাহানারা বেগম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের বন্যা আশ্রয় কেন্দ্র ভবনে রাখা হয়েছে। উপজেলা প্রশাসন পুশ ইন করা এসব আশ্রয়কারী ১৬ জনের দ্বায়িত্ব নিয়েই দেখ-ভাল করে যাচ্ছে। ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম শুক্রবার (৩০ মে) বিকেলে আমেরতল জাহানারা বেগম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের আশ্রয়ন প্রকল্প ভবনে থাকা ১৬ জন পুশ ইন নারী-পুরুষ ও শিশুদের দেখতে যান। এসময় তিনি তাদের সাথে সুবিধা-অসুবিধা নিয়ে কথা বলেছেন। আশ্রয়নে থাকা লোকজনের মাঝে তিনি পোশাক, খাদ্য, ঔষধ বিতরণ করেন। এতে সন্তোষ প্রকাশ করেন আটককৃত পরিবারের সদস্যরা। গত ২৮ মে ভোর রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াকোট বিওপির অধীনস্থ ছনবাড়ী সীমান্ত দিয়ে ১৬ জন নাগরিককে বাংলাদেশে পুশইন করে বিএসএফ। বিএসএফ কর্তৃক পুশইন করা ১৬ জনকে ভোরে নোয়াকোট বিওপি’র ক্যাম্পের একটি টহল দল আটক করে ছাতক থানায় হস্তান্তর করেছে । তাদের মধ্যে পুরুষ ৫ জন, মহিলা ৫ জন, ছেলে ৪ জন, মেয়ে ২ জন রয়েছে। তারা সবাই কুড়িগ্রাম জেলার ৫টি পরিবারের সদস্য। উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল জাহানারা বেগম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের একটি ভবনে এসব পরিবারদের আশ্রয় দেয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশি নিরাপত্তায় ১৬ জনের থাকা খাওয়ার জন্য আশ্রয়ন প্রকল্পে ব্যবস্থা করা হয়েছে। ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম এ ব্যাপারে জানান, প্রতিনিধি কে জানান মৌলিক চাহিদা প্রত্যেক মানুষই পাওয়ার অধিকার রাখে এবং মৌলিক অধিকার পূরণ ছাড়া মানুষের বেঁচে থাকা, নিরাপত্তা অর্জন এবং প্রকৃত মনুষ্যত্ব অর্জন সম্ভব হয় না। যেহেতু তাদেরকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে তাদের মৌলিক চাহিদা পূরণ করাও আমাদের কর্তব্য। তিনি আরো জানান, পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে তাদেরকে আশ্রয়ণ প্রকল্পে রাখা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com